শুভেন্দু অধিকারীর পর এবার ঝাড়গ্রামের প্রান্তিক মানুষদের জন্য খাদ্যসামগ্রী পাঠালেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এমনিতেই ঝাড়গ্রাম জেলার প্রতি দুর্বলতা তাঁর একটু বেশি। যখনই ডাক পান সব কাজ ফেলে ছুটে আসেন অরণ্য সুন্দরীর ভালোবাসার টানে। এবারও তাঁর ব্যতিক্রম হলো না।চলছে লকডাউন। যার প্রভাবে বেশি সমস্যায় পড়েছেন জঙ্গলমহলের জেলাগুলির মানুষ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সব সময় খোঁজ রাখছেন। বলেছেন, কেউ যেন অভুক্ত না থাকেন। এখানকার অনেক মানুষেরই অবস্থা দিন আনা দিন খাওয়ার মতো।জেলা প্রশাসন থেকে রাজনৈতিক নেতৃত্ব সকলেই আছেন ওই সকল মানুষের পাশে।মঙ্গলবার ৭ এপ্রিল সন্ধ্যার ঠিক কিছুটা আগে ত্রাণসামগ্রী ভর্তি গাড়ি এসে পৌঁছায় ঝাড়গ্রাম জেলা ফেডারেশনের কার্যালয়ের সামনে। পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো এই খাদ্যসামগ্রী দ্রুত বিলির বন্দোবস্ত করছেন তৃণমূল কংগ্রেস সৈনিকরা।
ছবি ও সংবাদ : সুদীপ্ত চক্রবর্তী


Amader prio dada sudhu Bakura not Sara Behala paschime nije netrite diye je bhabe jano sadharan ke rationing bewastha ditchen tar tulana hoe na tar jonno dada ke asankho dhanyabad