সচেতনতার কাজ ভালো চলায় কোচবিহার জেলা এখনও গ্রিন জোনে। দিন-রাত এক করে মানুষ যাতে ভালো থাকেন তা সুনিশ্চিত করছেন পুলিশকর্মীরা। আইন-শৃঙ্খলা সামলানোর পাশাপাশি রক্তদান করছেন। সেই পুলিশকর্মীদের উৎসাহিত করতে এগিয়ে এলেন পার্থপ্রতিম রায়।

মে দিবসে কোচবিহার উত্তর বিধানসভার অন্তর্গত পুন্ডিবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহিম অধিকারী-সহ সকল পুলিশকর্মী, পাতলাখাওয়া ও খোল্টার নাকা চেকিং পোস্টের পুলিশকর্মী এবং বানেশ্বর ফাঁড়ির পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের হাতে সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, জলের বোতল ও বিস্কুট তুলে দিলেন প্রাক্তন সাংসদ তথা কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি।

সেই সঙ্গে শুক্রবার ১মে কোচবিহার সদর ট্র্যাফিক অফিসে, গুঞ্জবাড়ি, স্টেশন মোড়, কাছারি মোড়ে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের হাতেও একই সামগ্রী তুলে দেন পার্থপ্রতিম।




নিচের ভিডিও দেখুন—