কোচবিহার জেলায় কেউ করোনায় আক্রান্ত হননি। তবু এই জেলার মানুষ সরকারের নির্দেশিত পথেই লকডাউন মানছেন। করোনা সতর্কতার মধ্যেই আবার কোচবিহার উত্তরের মরিচবাড়ি-খোল্টার ডুডুমারি এলাকার উপর দিয়ে সম্প্রতি বয়ে গিয়েছে ঘূর্ণিঝড়, প্রচুর মানুষ গৃহহীন, মৃত্যুর ঘটনাও ঘটেছে। প্রথম থেকে বিপন্ন মানুষদের পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কার্যকরী জেলা সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। শুক্রবার ১৭ এপ্রিল ফের ওই এলাকায় যান তিনি।

মরিচবাড়ি এলাকার ডুডুমারি গ্রামে ২০০ পরিবারের মধ্যে তাঁর সাধ্যমতো মশারি, শাড়ি, গামছা, মাস্ক ও এক প্যাকেট করে মোমবাতি বিতরণ করেন। তাঁর সঙ্গে ছিলেন পঞ্চায়েত সদস্য করেন বর্মন, তৃণমূল অঞ্চল সভাপতি বিশ্বজিৎ ঘোষ, উপপ্রধান ক্ষিতীশ রায়- সহ দলীয় নেতৃত্ব। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন পার্থপ্রতিম, আর্থিক সহযোগিতাও করেন। তিনি বলেন, সরকার ও দল এই মানুষদের জন্য অনেক সহযোগিতা করছে। ব্যক্তিগতভাবে আমিও পাশে রয়েছি। ফের এখানে আসব কয়েকদিন পর।





কুচবিহারের বুড়ো ভাম……. পাগলা রে মানুষ চিনলি না।
জারে তুমি করে ছিলে অভোহ্যলা সেই হলো গরিবের গলার মালা!আমারা তখন চাই ছিলাম তাখে কিন্তু পাইলাম বুকে বেদনার বাম তখন বুঝিয়ে দিয়েছে সাধারণ মানুষ জন?