গ্রীষ্মকালীন রক্তসঙ্কট মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা ও রাজ্য পুলিশের তরফে রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কার্যকরী জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের সহযোগিতায় বুধবার ২২ এপ্রিল কোচবিহার মন্দার মোড়ে ট্র্যাফিক পুলিশের রক্তদান শিবিরে ৫০ জন রক্তদান করলেন। রক্তদাতাদের উৎসাহিত করতে হাজির ছিলেন পার্থপ্রতিম।

জনপ্রতিনিধিদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ, এমনকী সাংবাদিকরাও রক্তদান করেন। পার্থপ্রতিম বলেন, আজকের রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করতে যাঁরা হাত বাড়িয়ে দিয়েছেন সকলকে ধন্যবাদ। মোট রক্তদাতা ৫০ জন।

যাঁদের মধ্যে আমার সহযোদ্ধারা রয়েছেন শুভাশিস, হাসান, গৌরব-সহ অনেকে। রয়েছেন সাংবাদিক শুভেন্দু ভট্টাচার্য, দেবাশিস (ভাটু), গ্রাম পঞ্চায়েত প্রধান আলেনা ইয়াসমিন, আমার দেহরক্ষী নূর নবি, নবকুমার রায়, সিভিক ভলান্টিয়ারগণ, শিক্ষক অশেষ বসাক। যাঁরা

এই আয়োজনকে বাস্তবায়ন করেছেন তাঁরা হলেন সঞ্জীব রাজভর, সুজিত রায়( পিংক), আদিত্য রায় সিংহ, গৌতম দত্ত, বিজন সরকার, প্রসেনজিৎ নারায়ণ, ধিতাংকর রায়, অশোকতরু তালুকদার,সপ্তর্ষি মুখার্জী, উজ্জ্বল রায়, বলরাম সিংহ-সহ আমার সহকর্মীগণ। সর্বোপরি ডি.এস.পি ট্র্যাফিক চন্দন দাস-সহ কোচবিহার সদর ট্র্যাফিক পরিবার, কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের স্বাস্থ্য আধিকারিক ও কর্মীবৃন্দ।
নিচের ভিডিও দেখুন—