পার্থপ্রতিমের কমিউনিটি কিচেনের আজ সপ্তম এবং শেষ দিন। প্রথম পর্ব শেষ শুরু হবে দ্বিতীয় পর্ব। আজকের মেনু ডাল, ভাত, সবজি আর মুরগীর মাংস। একবারে ঘরোয়া খাবার। পরিতৃপ্ত করে খেলো ছোটো তেকে বড়ো প্রায় এক হাজার মানুষ।

লকডাউনের নিয়ম-কানুন মেনে শৃঙ্খলাবদ্ধ ভাবে সকলে খাবার নিলেন। প্রত্যেকদিন পার্থপ্রতিমের কমিউনিটি কিচেনে কেউ না কেউ হাজির থেকে পার্থপ্রতিমকে সহায়তা করেছেন। আজ যেমন উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার আই.সি সৌমজিত রায়।

