| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পার্টিশন বক্তৃতামালা

Reporter
প্রতিম দাস / ১১৭৬ জন পড়েছেন
আপডেট শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের, সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেশন অ্যান্ড কালচারাল স্টাডিজের উদ্যোগে ৩রা ফেব্রুয়ারি আয়োজিত হল বিংশতিতম পার্টিশন বক্তৃতা। বেঙ্গল পার্টিশন নিয়ে বিকল্প এক আখ্যান নির্মাণের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের বেঙ্গল পার্টিশন রিপোজিটরির পক্ষ থেকে বিগত ৮ বছর ধরে নিয়মিত আয়োজিত হচ্ছে এই বক্তৃতামালা। ইতিমধ্যেই , বিখ্যাত সাহিত্যিক দেবেশ রায় থেকে শুরু করে বহু প্রথিতযশা অধ্যাপক ও গবেষক এই বক্তৃতমালাতে আমন্ত্রিত হয়েছেন। মানববিদ্যা অনুষদের দ্বারা আয়োজিত এইবারে আমন্ত্রিত বক্তা ছিলেন বাংলাদেশ রিসার্চ ইনিশিয়েটিভের কার্যনির্বাহী অধিকর্তা অধ্যাপক মেঘনা গুহ ঠাকুরতা। অনুষ্ঠাটিতে উদ্বোধনী ভাষণ দেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী। পার্টিশন বক্তৃতামালা এবং বেঙ্গল পার্টিশন রিপোজিটরি প্রকল্প সম্বন্ধে আলোকপাত করেন মানববিদ্যা অনুষদের অধিকর্তা অধ্যাপক মননকুমার মন্ডল। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষিকা এবং উৎসাহী ছাত্র ছাত্রীরা। অনুষ্ঠানে বেঙ্গল পার্টিশন রিপোজিটরির মৌখিক সাক্ষাৎকারের দ্বিতীয় ক্যাটালগটির আবরণ উন্মোচন করেন সম্মানীয় উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী, অধ্যাপক মেঘনা গুহ ঠাকুরতা, অধ্যাপক মননকুমার মন্ডল এবং অধ্যাপক শর্মিষ্ঠা চ্যাটার্জি। ১০০টি মৌখিক সাক্ষাৎকার সম্বলিত এই ক্যাটালগটিতে স্থান পেয়েছে উত্তরবঙ্গ ও বাংলাদেশের বেশ কিছু অঞ্চলের উদ্বাস্তুদের জীবন অভিজ্ঞতা।

মূল বক্তৃতায়, অধ্যাপক গুহ ঠাকুরতা তাঁর জীবনের ব্যক্তিগত স্মৃতি, দেশভাগ এবং উদ্বাসন বিষয়ে শ্রোতাদের কাছে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন। দেশভাগের পরবর্তী বাংলাদেশের জীৱন ও রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে মূল্যবান কিছু তথ্য উঠে আসে তাঁর আলোচনায়। পাশাপাশি, বেঙ্গল পার্টিশন রিপোজিটরির বিগত কয়েক বছরের কার্যকলাপ সম্বন্ধে দর্শকদের অবহিত করেন অধ্যাপক মননকুমার মন্ডল। মানববিদ্যা অনুষদের অধীনে সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেশন অ্যান্ড কালচারাল স্টাডিজের বেঙ্গল পার্টিশন রিপোজিটরি নামক প্রকল্পটির ভবিষ্যৎ পরিকল্পনা এবং অভিমুখ সম্বন্ধে বিস্তৃত এক রূপরেখা তিনি প্রদান করেন।

প্রসঙ্গত, এই উদ্যোগটি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের, মানববিদ্যা অনুষদের দ্বারা ২০১৬ সালে গৃহীত বেঙ্গল পার্টিশন রিপোজিটরি প্রকল্পের একটি অংশ। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় প্রকল্পিত এই জন-গবেষণা প্রকল্পটি বাংলার পার্টিশন ও একাত্তরের মুক্তিযুদ্ধ সমকালীন ব্যক্তিক স্মৃতি সংগ্রহ করেছে। ইতিমধ্যেই প্রকল্পের পক্ষ থেকে প্রায় ৫০০র অধিক মানুষের সাক্ষাৎকার সংগ্রহ করা হয়েছে এবং সেগুলিকে বিশ্ববিদ্যালয় কর্তৃক সংরক্ষণ করা হচ্ছে। প্রায়, ৪৩ জন আগ্রহী গবেষক ও শিক্ষার্থী এই প্রকল্পের যুক্ত।

আপনার মতামত লিখুন :

One response to “নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পার্টিশন বক্তৃতামালা”

  1. Abanti Adhikari says:

    it is wonderful to know tat my friend and philosopher dr Meghna Guha Thakurta is in town and I would have been benefitted if I was given a chance to listen to her lecture as a researcher on bangladesh

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev