স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কালনা শাখার তুঘলকি কাজকর্মের প্রতিবাদে সোমবার ১ জুন পথে বসে প্রতিবাদ করতে বাধ্য হলেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীরা। প্রতি মাসে পেনশন নিয়ে দীর্ঘ দিন ঘোরানো ও টালবাহানার অভিযোগ রয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কালনা শাখার বিরুদ্ধে।

অভিযোগ, ট্রেজারি থেকে পেনশনের টাকা ছেড়ে দিলেও নিজেদের সুবিধামতো পেনশন দেন এই ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ফলে দূর দূরান্ত থেকে আসা প্রবীণ মানুষজনকে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। লকডাউনেও এক চিত্র। সে কারণেই এদিনের বিক্ষোভ। পেনশনভোগীদের অনেকেই অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার কথাও ভাবছেন।
ছবি ও সংবাদ: মোহন সাহা
