উদ্দেশ্য পরিবেশ রক্ষা। মানুষকে বাঁচতে গেলে গাছকে রক্ষা করতে হবে। এই সচেতনতা বার্তা নিয়ে প্রতিবন্ধী যুবক উজ্জল ঘোষ সাইকেলে চড়ে পাড়ি দিলেন লাদাখ। মনের সাহস ও অদম্য ইচ্ছা প্রতিবন্ধকতাকে হার মানিয়ে পরিবেশ রক্ষায় পথে নেমেছেন উজ্জল। গত রবিবার পুরশুড়া থানার সামনে থেকে পথ চলার শুভ সূচনা হল।
রসুলপুর গ্রামের উজ্জলের পা প্রায় অকেজো। শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও মানসিকভাবে সে চাঙ্গা। চাঙ্গা মন নিয়ে সবুজের রক্ষায় পথে নেমেছেন। উজ্জল জানায় বেশ কয়েক বছর ধরে সাইকেলে করে বিভিন্ন জায়গায় ঘুরছি।একটাই উদ্দেশ্য ‘সেফ ট্রি সেভ লাইফ’। এই বার্তা সমগ্র দেশে ছড়িয়ে দিতে চাই। এবারে যাত্রাপথ উত্তর ভারতের লাদাখ। যেভাবে দূষণ ছড়াচ্ছে তাতে মানবকুল ধ্বংসের পথে এগোচ্ছে। একে রক্ষাকরতে গেলে আগে গাছকে বাঁচাতে হবে।
প্রসঙ্গত, গত রবিবার উজ্জ্বলের যাত্রাপথের শুভ সূচনা করলেন পুরশুড়া থানার ও সি আশরফ আলি মোল্লা। তিনি তাঁর দীর্ঘ পথের শুভকামনা করেন উল্লেখ্য, কয়েক হাজার কিমি পথ সাইকেলে অতিক্রম করে ৪৫ দিন পর লাদাখে পৌঁছাবেন বলে আশা করছেন। পথে যদি প্রাকৃতিক দুর্যোগে পড়তে হয় তাহলে আরও কয়েকটা দিন বেশি লেগে যেতে পারে।উজ্জলবাবু বলেন, যেভাবে বাতাসে দূষণ ছড়াচ্ছে তা ভয়ানক। এই দূষণ বন্ধ করতে গেলে গাছ লাগাতে হবে। প্রতিটি রাজ্যের মানুষের কাছে গাছ লাগানোর অনুরোধ করব। এইভাবে লাদাঘে গিয়ে আমাদের জাতীয় পতাকা গর্বের সঙ্গে উত্তোলন করবো। আশা করছি ৪৫ দিনের পর তা সম্ভব হবে এদিন পথযাত্রায় উপস্থিত থাকেন পুরশুড়া থানার ও সি আশরফ আলি মোল্লা। তিনি উজ্জলকে যাত্রাপথের মূল্যবান পরামর্শ দেন। এছাড়া অভিজ্ঞতা সম্পন্ন অরুণাভ ভৌমিকও উপস্থিত থেকে উজ্জলকে গাইড দেন।