কোরোনা মোকাবিলায় মঙ্গলকোট সভাপতি অপূর্ব চৌধুরীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন মঙ্গলকোটের আপামর সাধারণ মানুষ এবং বিভিন্ন ক্লাব ও সংগঠন। আজ সকালে মঙ্গলকোট ব্লক পার্টি অফিসে সকলে এসে চেক ও ক্যাশ টাকা তুলে দেন ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর হাতে। উপস্থিত ছিলেন মেহেবুব চৌধুরী ও মুন্সি রেজাউল হক। যাঁর ত্রাণ তহবিলে দান করলেন—সেখ আব্দুল বাসেদ দশ হাজার (১০,০০০/-) টাকা, জামাল সেখ চার হাজার (৪০০০/-) টাকা, সিভিক ভোলেনটেয়ার লালু ঘোষ পাঁচশো (৫০০/-) টাকা, স্নিগ্ধা তা তিনশো (৩০০/-) টাকা, সনৎ তা দু-শো (২০০/-) টাকা, ক্ষীরগ্রাম অঞ্চলের কুরুম্বা ২৩৫ ও ২৩৬ বুথ থেকে দিলীপ মন্ডল পাঁচ হাজার একশো (৫,১০০/-) টাকা, ক্ষীরগ্রাম গ্রাম তৃণমূল কংগ্রেসের কমিটি থেকে সাত হাজার পাঁচশো (৭,৫০০/-) টাকা।
