জঙ্গলমহল এলাকায় বিজেপির ভাঙন অব্যাহত। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানের প্রবণতা প্রতিদিনই বাড়ছে। এদিন পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার মুন্ডুমারি এলাকায় তৃণমূল কংগ্রেস সাংগঠনিক সভা করে। ওই সভায় পিংলা ব্লকের বিভিন্ন এলাকা থেকে আদিবাসী সমাজের প্রায় ৪০০ জন মানুষ বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

ওই সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অজিত মাইতি, রাজ্যের মন্ত্রী তওঠা তৃণমূল কংগ্রেস নেতা সৌমেন মহাপাত্র, পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবের-সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। আদিবাসী পরিবারের ৪০০ জনের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন সৌমেন মহাপাত্র, অজিত মাইতি। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বলেন অজিত মাইতি বলেন, দিলীপ ঘোষ যতই হুমকি দেবেন ততই বিজেপি ছেড়ে মানুষ তৃণমূলে যোগদান করবেন। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, তাই বিজেপি মিথ্যা রাজনীতি করছে। শুধুই সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে।

দিলীপ ঘোষ একজন মিথ্যাবাদী হিসেবে পরিচিত। তাই ওঁর সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। ওই কর্মী সম্মেলনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চিনা হামলায় ২০ জন শহিদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান অজিত মাইতি, সৌমেন মহাপাত্র-সহ স্থানীয় নেতৃত্ব।