অযথা আতঙ্কিত হবেন না, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না—এই শ্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাসের মোকাবিলায় এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন পীরজাদা সৈয়দ মানজুরুল ইসলাম হরপুর দরবার শরীফ। চাঁপাডাঙ্গা দেশপ্রেমী ৫০-৫০ বেড়েমূল ও রিয়েল ফ্রেন্ডস ক্লাবের সহায়তায় অঞ্চলের দুঃস্থ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু, পিয়াজ, চিড়ে, ছাতু, সাবান, বিস্কুট, সোয়াবিন, মাক্স দেওয়া হলো। নির্দিষ্ট দন্ডি কেটে খাদ্যসামগ্রী ও সেনিটাইজার বিতরণ করা হলো সবার মধ্যে। উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মন্ডলীর দুজন সদস্য কমল অধিকারী ও সন্দীপ দাস।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার

