| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

পিকে ঠিক, বিজেপি বেঠিক

Reporter Default
রিপোর্টার / ২৪৪ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

দেবাশিস ভট্টাচার্য

সম্প্রতি বাংলার রাজনীতিতে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে। প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন আইপ্যাকের টিমের কর্মীরা জেলার বামপন্থী নেতা, কর্মীদের বাড়িতে যাচ্ছেন। কর্মী হলেও হতো, ৫০ বছর ধরে বামপন্থী রাজনীতি করা জেলায় সুপরিচিত ৭০ বছর বয়সি নেতাদের বাড়িতেও চলে যাচ্ছেন। গিয়ে বলছেন, তৃণমূল কংগ্রেসে যোগ দিন। বামপন্থী নেতারা মুখের উপর না বলে দিচ্ছেন। বামপন্থী নেতারা যে রাজি হবেন না এটা প্রশান্ত কিশোর ভালোই জানেন। তবু তিনি কর্মীদের দিয়ে এই কাজটা করাচ্ছেন। জলপাইগুড়িতে একটি ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ককেও সঙ্গে নিয়ে নিয়েছিলেন। আসলে প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসের ইমেজে বামপন্থী ছোঁয়া লাগিয়ে দিতে চান বলে মনে হয়। বিজেপি করছে চূড়ান্ত দক্ষিণপন্থী রাজনীতি। মোদী সরকার নিয়েছে ১৬ আনা দক্ষিণপন্থী অর্থনৈতিক সংস্কারের লাইন। এ সবের বিরুদ্ধে লড়তে গেলে তৃণমূল কংগ্রেসকে একটু বামদিকে হেলাতে চান প্রশান্ত কিশোর।

নির্বাচনী রণকৌশলের দিক থেকে এটা ১৬ আনা ঠিক। বিপরীতে বিজেপি বুঝছে  ব্লক ও ওয়ার্ডস্তরে কিছু অভিজ্ঞ রাজনৈতিক কর্মী দরকার। বিজেপি এক্ষেত্রে পিছিয়ে আছে। শুধু ব্লক কেন, জেলা ও রাজ্যস্তরের ক্ষেত্রেও সেটা সত্যি। তাই বিজেপি তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে নেতাদের সঙ্গে চলার টার্গেট করছে। শোভন চট্টোপাধ্যায় ফের তৃণমূলে ফিরতে পারেন শুনেই অরবিন্দ মেনন শোভনের বাড়ি চলে গিয়ে তাঁকে নিরস্ত করেন। শুধু শোভন কেন, তৃণমূলের এমন অনেককেই ওরা টার্গেট করেছে। আগামী দিনে সেটা বোঝা যাবে। কিন্তু রেল, ব্যাঙ্ক-সহ দেশ বেচে দেওয়ার লাইনের বিরুদ্ধে মমতা-সোনিয়া-সীতারাম এক সুরে বলতে পারবেন। বিপরীতে বিজেপি নেতাদের ঢোঁক গিলতে হবে। আগামী ভোটে তৃণমূল কংগ্রেসের প্রচারের এক নম্বর পয়েন্টই হবে এই দেশ বেচে দেওয়ার সর্বনাশা লাইনের বিরোধিতা করা। সেদিক থেকে চিন্তা করলে বোঝা যায়, পিকের লাইন ঠিক, বিজেপির লাইন বেঠিক।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev