| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

লকডাউন বাড়াতে প্রধানমন্ত্রীকে বলল রাজ্যগুলি

Reporter Default
রিপোর্টার / ২০৩ জন পড়েছেন
আপডেট শনিবার, ১১ এপ্রিল, ২০২০

দেশে লকডাউন বাড়ছে, এটা নিশ্চিত। শনিবার ১১ এপ্রিল সকাল ১১টা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের ‌সঙ্গে ভিডিও কনফারেন্স করছেন। প্রধানমন্ত্রী ও বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী মাস্ক পরে বৈঠকে বসেছেন। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের কাছে তাঁদের মতামত জানতে চাইছেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বলেছেন, রোজ ২৪ ঘণ্টা পরিস্থিতির উপর নজর রাখছি।

যে কোনও সময় দরকার হলেই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ওডিশা, পাঞ্জাবে গোটা এপ্রিল মাসটাই লকডাউন চলার ঘোষণা হয়েছে। এদিনের বৈঠকে বলার সুযোগ পেয়ে মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থানের মুখ্যমন্ত্রীরা বলেছেন, দেশে লকডাউন থাকুক এবং সেই ঘোষণা কেন্দ্রীয় সরকার করুক। কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া যায় এবং কোন রাজ্যের কী চাহিদা তাও প্রধানমন্ত্রীকে জানাচ্ছেন মুখ্যমন্ত্রীরা।

পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ পদক্ষেপের দাবির পাশাপাশি কৃষিকাজকে লকডাউনের বাইরে রাখার কথাও তুলে ধরেছেন অনেকে। সূত্রের খবর, অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্তদের দিকটি মানবিকভাবে দেখার পক্ষে সওয়াল করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে লকডাউন বাড়ানো হোক। তবে দেখা হোক মানবিক দিকটিও। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি ১০২৪ জনের দেহে নতুন করে করোনা পজিটিভ ধরা পড়েছে। মারা গেছেন ৪০ জন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪৪৭, এঁদের মধ্যে পজিটিভ ৬৫৬৫ জনের। সুস্থ হয়েছেন ৬৪৩ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩৯ জনের।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev