| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে কী আলোচনা হলো?

Reporter Default
রিপোর্টার / ১৯৩ জন পড়েছেন
আপডেট সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

এই নিয়ে চতুর্থবার দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোমবার ২৭ এপ্রিল সকালে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম এমন বৈঠক হয়েছিল ২০ মার্চ, তারপর ২ ও ১১ এপ্রিল। এদিন বৈঠকের শেষে জানা গিয়েছে, লকডাউনের মেয়াদ বাড়ছে। তবে যে জেলাগুলিতে সংক্রমণ নেই বা কমেছে সেখানে পর্যায়ক্রমে লকডাউন শিথিল করা হবে। ওডিশা চাইছে, পরিস্থিতি আয়ত্তে আনতে আরও এক মাস লকডাউন বাড়ানো হোক।

প্রেস ইনফরমেশন ব্যুরো প্রেস বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন মার্চের প্রথম দিকে ভারত-সহ অন্য অনেক দেশে করোনা পরিস্থিতি একই রকম জায়গায় ছিল। ভারতের জনসংখ্যা যা তা আবার অন্য কয়েকটি দেশের মোট জনসংখ্যার সমান। ফলে সময়মতো পদক্ষেপ করায় ভারতের অবস্থা অন‌্য দেশগুলির তুলনায় ভালো। দেড় মাস ধরে লকডাউন চালানোয় কয়েক হাজার জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। তবে করোনার প্রভাব আগামী দিনগুলিতে বোঝা যাবে। করোনার সঙ্গে অর্থনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। ‘দো গজ দূরি’ বা সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি আগামী দিনেও মাস্ক ও ফেস কভার নাগরিকদের দৈনন্দিন জীবনের অঙ্গ হতে চলেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, হটস্পট, বিশেষ করে রেড জোনগুলিতে কঠোরভাবে লকডাউন সুনিশ্চিত করতে হবে। রেড জোনকে অরেঞ্জ ও তারপর গ্রিন জোনে আনতে পরিকল্পনা ও পদক্ষেপ করতে হবে রাজ্যগুলিকে। লকডাউন প্রয়োগের মাধ্যমে বেশিরভাগ মানুষের জীবন বাঁচানোর পক্ষে সওয়াল করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জানা গিয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসংগঠিত ক্ষেত্র ও পরিযায়ী শ্রমিকদের স্বার্থে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন। নজরদারি চালাতে বলেছেন প্রতিবেশী দেশগুলির সীমান্তবর্তী এলাকায়। স্বাস্থ্য পরিকাঠামো আরও ভালো করতেও মুখ্যমন্ত্রীরা কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানান। অর্থনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলা কীভাবে করা যায় তা নিয়েও মতামত ব্যক্ত করেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এদিনের বৈঠকে যোগ দেননি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ছিলেন ওই রাজ্যের মুখ্য সচিব।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev