প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন ২৭ এপ্রিল। দেশজুড়ে ৩ মে অবধি লকডাউন চলার কথা। এরপর কী পদক্ষেপ করা যেতে পারে তা নিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের মতামত জানতে চাইবেন।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার। বুধবার ২২ এপ্রিল অবধি সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা ২০৪৭১। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৮৬ জন। মারা গিয়েছেন ৪৯ জন, এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫২। করোনা পজিটিভ ১৫৮৫৯ জনের, সুস্থ হয়েছেন ৩৯৫৯ জন।