| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

পুলিশ দিবস উপলক্ষে হুগলির বিভিন্ন জায়গায় সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার পুলিশের : সুভাষ মজুমদার

Reporter
সুভাষ মজুমদার / ৪৫২ জন পড়েছেন
আপডেট বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে বাংলার পুলিশকে তুলনা করা হত। কিন্তু এখন স্কটল্যান্ড ইয়ার্ডকেও ছাপিয়ে গিয়েছে এ রাজ্যের পুলিশ। অন্যদিকে বিরোধীরা বরাবরই অভিযোগ করে এসেছেন, এ রাজ্যে পুলিশ শাসক দলের নির্দেশেই কাজ করে বলে। এমনকি বহুবার এক শ্রেণির পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করে বিরোধীরা সরকারকে অস্বস্তিতে ফেলেছেন।

তবে রাজ্য পুলিশের ভূয়সী প্রশংসা করে ১ সেপ্টেম্বরকে পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তি ছিল, ‘শিক্ষকদের জন্য বিশেষ দিন রয়েছে, নারীদের জন্য বিশেষ দিন রয়েছে। আর যারা আমাদের সুরক্ষা দিচ্ছেন তাঁদের জন্য কিছু করা হবে না?’

এরপরেই ১ সেপ্টেম্বরকে পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবছরও ওই দিনে পুলিশকর্মীদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী এবং তাঁর নির্দেশমতো বুধবার রাজ্য জুড়ে পালিত হয় পুলিশ দিবস।

এদিন করোণা সচেতনতার মধ্যে দিয়ে পুলিশ দিবস উদযাপন করল ধনিয়াখালি থানা, হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও ধনিয়াখালি থানার উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়, এই র‍্যালিতে উপস্থিত ছিলেন ধনিয়াখালি থানার ওসি নিরুপম মণ্ডল, এস আই তুষার মন্ডল সহ অন্যান্য আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়ার্স। করোনা সচেতনতার পাশাপাশি বাইক চালানোর সময় হেলমেট অবশ্যই ব্যবহার করার আবেদন, করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে মাক্স, স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করে এলাকার মানুষকে সচেতন করা হয়, পাশাপাশি এদিন পথ চলতি অনেক মাক্স না পড়ে বাইরে চলাচল করা লোকজনকে ডেকে মাক্স পড়িয়ে সচেতন করা হয়।

পুলিশ দিবস উপলক্ষে বৈদ্যপুর চৌমাথায় সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার করেন তারাকেস্বর থানার পুলিশ কর্মীরা। তাঁর রাস্তার যান চালকদের সচেতনার বার্তা দিতে বিশেষ উদ্যোগও নেন। এদিন তারাকেস্বর পৌর সভার বৈদ্যপুর চৌমাথায় তারকেশ্বর বৈদ্যবটি রোডে যান চালকদের পুলিশ কর্মীরা সচেতন করেন এবং প্রতিটি মোটর সাইকেল, প্রাইভেট কার, ট্রাক ও লরিতে সেফ ড্রাইভ সেভ লাইফের স্টিকার লাগিয়ে দেন পুলিশ কর্মীরা।

পুলিশ দিবস উপলক্ষে মাস্ক ছাড়া পথচারীদের লাড্ডু খাইয়ে মাস্ক পরিয়ে পুলিশ দিবস পালন করেন তারকেশ্বর থানার পুলিশ কর্মীরা। পাশাপাশি তারকেশ্বর পৌর সভার পক্ষ থেকে তারকেশ্বর থানার পুলিশ কর্মীদের এদিন সম্বর্ধনা দেওয়া হয়। পৌর প্রশাসক স্বপন সামন্ত সহ পৌর সভার বেশ কয়েক জন কর্মী ফুল মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানান পুলিশ কর্মীদের।

অন্যদিকে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি উত্তম কুন্ডু সহ বেশ কয়েকজন তৃণমুল নেতা কর্মী তারাকেস্বর থানার পুলিশ কর্মীদের ফুল মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানান।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev