করোনা ভাইরাসে আক্রান্তের জেরে ৯ নং ওয়ার্ড টিকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সিল করে দেওয়া হয়েছে এলাকা। এবার ওই এলাকার বাসিন্দাদের সব রকম সহযোগিতার জন্য পথে নামল তারকেশ্বর থানার পুলিশ। বাসিন্দাদের জন্য যাবতীয় প্রয়োজনীয় দ্রব্য ও সামগ্রী বিভিন্ন দোকান থেকে কিনে এনে বাড়ি বাড়ি পৌঁছিয়ে দিলেন।

এতে এলাকার মানুষ রীতিমত সন্তোষ প্রকাশ করেছেন। এলাকার সমস্ত পরিবারের কাছে এদিন সকাল থেকেই হাজির হন পুলিশ কর্মীরা। পর্যায় ক্রমে ও দফায় দফায় নিজেরা ভাগ করে তাদের কাছ থেকে ফর্দ নিয়ে সেই ফর্দ অনুযায়ী সামগ্রী কিনে এনে তাদের বাড়িতে এনে হাতে তুলে দেন পুলিশ কর্মীরা।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার