অতিমহামারী করোনা ভাইরাস মোকাবিলায় এই সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে কুচলিবাড়ি থানার পুলিশ কর্মীদের ডাবর চ্যাবনপ্রাশ হাতে তুলে দিলেন মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান ও কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুব্রত বর্মন।

আজ সন্ধ্যায় কুচলিবাড়ি থানা থেকে পুলিশ কর্মীদের পাশাপাশি সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের হাতেও ডাবর চ্যাবনপ্রাশ তুলে দেন ‘করোনা মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে লড়াই চালাচ্ছেন তা সত্যিই দৃষ্টান্ত। তাঁর লড়াইয়ের সাথী হিসাবে এই দুঃসময়ে পুলিশ কর্মীদের পাশে দাঁড়ানোর জন্যই এই প্রয়াস।’
