রেশন নিয়ে অভিযোগ আসতেই কড়া পদক্ষেপ। ৪২ জন রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ আসায় তাঁদের লাইসেন্স বাতিল করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৩৭ জনকে। রেশন নিয়ে যারা ভুয়ো খবর ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রবিবার ৩ মে এ কথা জানিয়েছে রাজ্য পুলিশ। এদিকে, টিকিয়াপাড়ায় পুলিশ টহল দেওয়ার সময় অনেকে বেরিয়ে আসেন ধন্যবাদ জানাতে। ছাদ থেকে পুষ্পবৃষ্টি হয়। পুলিশকর্মীরা ধন্যবাদ গ্রহণ করে সকলকে বাড়িতেই থাকতে অনুরোধ করেন।