হুগলি জেলার একাধিক স্থানকে ‘কনটেনমেন্ট জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে তারকেশ্বর না থাকলেও বিশেষ সতর্কতা নিচ্ছে প্রশাসন। বিশেষ করে লকডাউন মেনে চলার জন্য কঠোর হচ্ছে পুলিশ। এদিন সকাল থেকেই ড্রোন ক্যামেরার সাহায্যে নজরদারি চালিয়ে ১৫ জন লকডাউন ভঙ্গ-কারীকে আটক করেছে পুলিশ।

পুনরায় বিকালে তারকেশ্বর শহরের বিভিন্ন এলাকায় টহল দেয় পুলিশ প্রশাসনের ডি.এস.পি গ্রামীন অরিন্দম দাস, বিডিও রশ্নিদীপ্ত বিশ্বাস, পুরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত, ওসি বঙ্কিম বিশ্বাস-সহ পুলিশের আধিকারিকরা।

নিয়ম অনুযায়ী সন্ধ্যা ছটার পর দোকান খোলা রাখা যাবে না জানিয়ে দেন পুলিশ আধিকারিকরা। অন্যথায় লকডাউন নিয়ম অমান্য করলে ব্যবসায়ীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি দেন পুলিশ আধিকারিকরা।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
