পোস্ট মাস্টার ছুটিতে, পাসওয়ার্ড না থাকায় সিস্টেম চালু করতে পারছেন না কর্মীরা।গত কাল থেকে সিস্টেম চালু না করতে পারায় বন্ধ হয়েছে লেনদেন। দুর্ভোগে গ্রাহক থেকে এজেন্ট। ঘটনা তারকেশ্বরের মুখ্য ডাকঘরের। গ্রাহক এবং এজেন্টদের অভিযোগ গত কাল থেকে কোনো লেনদেন করা যাচ্ছে না এই পোস্ট অফিসে। ফিরে যাচ্ছেন বহু গ্রাহক। সরকারি পরিষেবার চরম অব্যবস্থার স্বীকার মহিলা থেকে বৃদ্ধ। যদিও পোস্ট অফিসের কর্মীদের দাবি পোস্ট মাস্টার ছুটিতে থাকলেও তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় এক কর্মীকে। সার্ভার স্লো থাকার কারণে চেন্নাই থেকে পরিবর্তিত পাসওয়ার্ড না আসায় সিস্টেম চালু করা যায়নি। তবে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধন করা হবে বলে জানিয়েছেন পোস্ট অফিসের কর্মীরা।
ছবি ও সংবাদ: সুভাষ মজুমদার