| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

ক্ষমতা তাঁকে পাল্টে দিতে পারেনি : রঞ্জন সেন

Reporter
রঞ্জন সেন / ৬৪২ জন পড়েছেন
আপডেট রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

দেবাশিসদা নকশালবাড়ির রাজনীতি করতেন। পরিচিত ছিলেন ‘শিবাজী’ নামে।  তখন তাঁকে চিনতাম না। পরের সময় পশ্চিমবঙ্গে বন্দীমুক্তি আন্দোলনের অন্যতম মূল সংগঠক হিসেবে তাঁর সঙ্গে আমার প্রথম আলাপ। ৭০ পরবর্তী পর্বে বহুদাবিভক্ত রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষদের সংগঠিত করে সেই আন্দোলন গড়ে তুলেছিলেন দেবাশিসদা-সুজাতদা’র মত মানুষরা। জেল থেকে ছাড়া পাওয়ার পর আমিও তাতে যোগ দিয়েছিলাম। শুধু বন্দীমুক্তি আন্দোলনই নয়, সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে বাংলার গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথাও মানুষ মনে রাখবেন।

সাদামাটা জীবনযাপন আর আন্তরিক কথাবার্তা ছিল দেবাশিসদার সিগনেচার স্টাইল। এই স্টাইল তিনি আমৃত্যু বজায় রেখেছিলেন, ক্ষমতা তাঁকে পাল্টে দিতে পারেনি। মৃদুভাষী এই মানুষটিকে সবাই বলতেন, তথ্যের ভান্ডার, বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুরা। তথ্য সত্যে পৌঁছে দেয় কিনা তা নিয়ে বিতর্ক আছে এবং থাকবেও। কিন্তু রাজ্যের বামপন্থী শাসকদের স্ববিরোধ ও মিথ্যাচার নিয়ে দেবাশিসদার লেখাগুলি একসময় মানুষের কাছে একটা আই ওপেনার হিসেবে কাজ করেছে, বিশেষ করে, ‘বামপন্থীরা মহাকরণে গিয়ে যা করছেন’ এর মত লেখাগুলি।

পরবর্তীকালে দেবাশিসদা আজকাল সহ নানা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেছেন। তখনও তাঁর তথ্য নিষ্ঠা কমেনি। সাধারণ জীবনযাপন ও আন্তরিক কথাবার্তায় দেবাশিসদা সবাইকে কাছে টেনে নিতেন, এমনকি তাঁর সঙ্গে যাদের মতে মিলতো না তাদেরও। দেবাশিসদার পরবর্তীকালের রাজনৈতিক বিশ্বাস নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু তাতে তাঁর কাজগুলি ও মানুষ হিসেবে গুরুত্ব মোটেই খাটো হয় না। ক্ষমতার অলিন্দের এতটা কাছাকাছি আসা দেবাশিসদা নিজেই কতটা ভাবতে পেরেছিলেন, তা নিয়ে তাঁর নিজেরই সন্দেহ ছিল। কিন্তু মানুষ দেবাশিসদাকে তা বদলে দিতে পারেনি।

অনেকের সঙ্গে মতে না মিললেও বিশ্বাসের একটা নিজস্ব জোর ছিল তাঁর। অনেক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও তাঁকে তাই অস্বীকার করা যায়না। তিনি সম্পূর্ণ এক রাজনৈতিক মানুষ, যার ওপর রাগ করা চলে, তর্ক করা চলে কিন্তু উড়িয়ে দেওয়া যায়না। দেবাশিসদা বেঁচে থাকবেন তাঁর নিজের কাজের মধ্যে দিয়ে।

আপনার মতামত লিখুন :

One response to “ক্ষমতা তাঁকে পাল্টে দিতে পারেনি : রঞ্জন সেন”

  1. DEBIPROSAD GHOSH says:

    আমি দুই দেবাশিস কে দেখলাম। এটাই
    পরিতাপের বিষয়।খন্ড কে পূর্ণ মর্যাদা
    দিতে অপরাগ।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev