| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

পুজোয় বন্যা বিধ্বস্ত এলাকায় পরিষেবার মান উন্নত করতে বিদ্যুৎ দপ্তরের তৎপরতা তুঙ্গে : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৪৫৮ জন পড়েছেন
আপডেট রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

দক্ষিণবঙ্গে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিপর্যস্ত এলাকা। আসন্ন বাঙালির বড় উৎসব। এই উৎসবে আলোর রোশনাইয়ে যাতে কোথাও ঘাটতি দেখা না যায়, এজন্য রাজ্য বিদ্যুৎ দপ্তরের তৎপরতা তুঙ্গে। হুগলি, হাওড়া, বর্ধমান ও বাঁকুড়ার বেশ কিছু জায়গায় বন্যার জলের তলায় চলে যায়। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সেই সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আসন্ন দুর্গা পূজা উপলক্ষে আলোর রোশনাইয়ে ভরিয়ে দিতে দপ্তরের তৎপরতা তুঙ্গে।

প্রসঙ্গত, এই শরতে প্রস্তুতি মণ্ডপে মণ্ডপে। তার সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছেন বাঁকুড়া, বর্ধমান, হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা ও হুগলির প্রান্তিক আরামবাগ, তারকেশ্বর পুর এলাকার এবং সিঙ্গুর, হরিপাল, ধনিয়াখালির গ্রামীণ এলাকার বাসিন্দারা। এগোচ্ছে পুজো কমিটিগুলি। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ পর্ষদের কর্মীদের মধ্যেও সাজ সাজ রব পড়ে গিয়েছে। সারা বছর পরিষেবার যতই ত্রুটি বা স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ থাকুক না কেন পুজোর ক’টা দিন বিদ্যুৎ পরিষেবা দানের ক্ষেত্রে সত্যিই আন্তরিক বিদ্যুৎ পর্ষদের কর্মকর্তারা। অন্তত কোমর বেঁধে পুজোর মাসখানেক আগে থেকে লাইন মেরামতের কাজে নেমে সে কথা প্রমাণ করতে তাঁরা সচেষ্ট। পুজোর সময় এলাকায় পর্যাপ্ত আলোর বন্দোবস্ত তথা ২৪ ঘণ্টাই যাতে বিদ্যুৎ সংযোগ থাকে তা নিশ্চিত করতে এখন ব্যস্ত বিদ্যুৎ পর্ষদের কর্মীরা।

এদিকে আরামবাগ বিদ্যুৎ পরিষেবার মান নিয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা বলছেন, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এখানে স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পুজোতেও বিদ্যুৎ বিভ্রাট চলতে থাকলে এলাকাবাসীদের দুর্ভোগ পোহাতে হবে। এ বিষয়ে আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারি জানান, পুজোয় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য রাজ্য বিদ্যুৎ পর্যদের কাছে আবেদন জানানো হয়েছে। কেবল শুধু আরামবাগই নয়, তারকেশ্বর, সিঙ্গুর কিংবা ধনিয়াখালিতেও বিদ্যুৎ পরিষেবার হাল খুব খারাপ। ফলে অনেক জায়গাতেই পুজোর সময় জোগানের থেকে বিদ্যুৎ চাহিদার অনেক বেড়ে যায়। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবার সম্ভাবনা থাকে। এই প্রবণতা পুজোর দিনগুলিতে বিদ্যুৎ বিপর্যয়ের আশংকা থাকবে বলে মনে করা হচ্ছে।

অপরদিকে এবার পুজোয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে কিংবা লোডশেডিং হবে না এমন নিশ্চয়তা বিদ্যুৎ পর্যদের কর্মকর্তারা এখনও দিতে না পারলেও তাঁরা পুজোর প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছেন জোরকদমে। রাজ্য বিদ্যুৎ পর্ষদের এক পদস্থ আধিকারিক জানালেন, প্রতিটি সাবস্টেশনে যন্ত্রাংশ মেরামতি, ট্রান্সফর্মার সারানো, বৈদ্যুতিক লাইনের ওপর থেকে গাছের ডাল সরানোর কাজ চলছে জোরকদমে। চেকিং চলছে লাইনেও। জামপার, ফিউজ থেকে শুরু করে নানান যন্ত্রাংশের পরীক্ষানিরীক্ষা চলছে জোরকদমে। প্রতি বছরই পুজোর আগে এই ধরনের কাজ চলে। তিনি বলেন, আমরা এই কাজকে প্রি-পুজো মেন্টেনেন্স বলে থাকি। এই কাজ চলার সময় কোনও কোনও জায়গায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হয়। এই সংযোগ বন্ধ সকাল ৯টা থেকে সর্বাধিক বিকেল ৩টে পর্যন্ত করা যায়। এ ব্যাপারে আরামবাগ ৪০০ কেভি সাবস্টেশনের অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার বলেন, ওই সময় সেই সংশ্লিষ্ট এলাকার জন্য অন্য লাইন মারফৎ বিদ্যুৎ কানেকশন বজায় রাখা হয়। তাই লাইন মেরামতের সময়েও যাতে বিদ্যুৎ সংযোগের বিঘ্ন না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হয়।

তিনি বলেন, প্রি-পুজো মেন্টেনেন্সের কাজ মহালয়ার আগে শেষ হয়ে যায়। তিনি আশা প্রকাশ করেন, মহালয়ার পর থেকেই বিদ্যুৎ পরিষেবার মান আরও ভালো হচ্ছে। জেলা বিদ্যুৎ পর্ষদের জনৈক পদস্থ ইঞ্জিনিয়ার জানান, কোলাঘাট ও ব্যান্ডেল তাপবিদ্যুৎ  বিদ্যুৎ উৎপাদনে উন্নতিতে এখন আরামবাগ, তারকেশ্বর, খানাকুল, গোঘাট প্রভৃতি জায়গায় লোডশেডিং খুবই কম হচ্ছে। কিছুদিন আগেও দিনে দু-তিন ঘন্টা লোডশেডিং রুটিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এখন কিন্তু সেই পরিস্থিতি একেবারেই নেই। কিন্তু পুজোর সময় এই রকম স্বাভাবিক পরিষেবা মিলবে একথা এখনই বলা যাচ্ছে না। পুজোর সময় বিদ্যুৎ উৎপাদন কেমন থাকে বা প্রয়োজনীয় বাড়তি বিদ্যুতের কতটা পাওয়া যাবে এবং সর্বোপরি প্রাকৃতিক দুর্যোগ হওয়া না হওয়ার ওপর সব কিছু নির্ভর করছে। ঝড়-ঝঞ্ঝা, সামান্য বজ্রপাতে কিংবা বৃষ্টিতে গ্রামীণ এলাকার বিদ্যুৎ পরিষেবার সবচেয়ে বেশি ক্ষতি হয়। সন্ধ্যের দিকে একটু ঝড়-বৃষ্টি হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনা জেলার গ্রামীণ এলাকায় খুবই সাধারণ ব্যাপার। আর সন্ধ্যের দিকে সেই যে কারেন্ট চলে যায় সেদিন রাতে বেশিরভাগ সময়েই আর আসে না। কারেন্ট আসতে আসতে পরের দিন সকাল ১০-১১টা গড়িয়ে যায়। কারণ প্রত্যন্ত গ্রামে পৌঁছে ছেঁড়া তার জুড়ে পরিষেবা স্বাভাবিক করার কাজ সময়সাপেক্ষ হয়ে দাঁড়ায়। এতসব সত্ত্বেও প্রাকৃতিক দুর্যোগ না হলে শেষ পর্যন্ত পুজোর কটা দিন পরিষেবা স্বাভাবিক রাখার জন্য বিদ্যুৎ পর্ষদ প্রয়োজনীয় কর্মসূচী নেবে বলেই দপ্তরের আধিকারিকরা আশা করছেন।

অপরদিকে রাজ্য বিদ্যুৎ পর্ষদ সূত্রে জানানো হয়েছে, পুজোর কটা দিন ২৪ ঘণ্টাই তাদের অফিসে কর্মীরা থাকবেন। বেশিরভাগ কর্মীদেরই পুজোর সময় ছুটি বাতিল করা হচ্ছে। তা সত্বেও যদি কোনও এলাকায় বিদ্যুৎ সংযোগের ব্যাঘাত ঘটে অবিলম্বে স্থানীয় সাপ্লাই অফিসে যোগাযোগ করতে হবে। ওই অফিসে পুজোর কটা দিন সব সময়ের জন্য কর্মী মোতায়েন থাকবে। সব মিলিয়ে পুজোর কটা দিন বিদ্যুৎ পরিষেবা সচল থাকবে বলে পর্ষদের পদস্থ অফিসাররা মনে করছেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev