রাজ্যে সহায়ক মূল্যে আলু কেনা শুরু করেছে রাজ্য সরকার সেই মত রাজ্যের বিভিন্ন জেলায় আলু চাষীদের কাছ থেকে সহায়ক মূল্যে আলু কিনছে রাজ্য। আজ তারকেশ্বরের বেশ কয়েকটি হিমঘরে সহায়ক মূল্যে আলু কেনা খতিয়ে দেখতে আসেন রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার এবং নিজে হাতে বেশ কয়েক জন আলু চাষীর হাতে চেকও তুলে দেন তিনি।
