আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হলো। বাদলা উচ্চ বিদ্যালয়ে এবং বৈদ্যপুর রাজ রাজেশ্বরী বালিকা বিদ্যালয়ে ২০২০ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ফুল, পেন এবং জলের বোতল দিয়ে সংবর্ধনা জানালেন কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্রনব রায়, পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর ও কালনা বিধানসভার পর্যবেক্ষক দেবু টুডু, কালনা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিলীমা কপ্টী-সহ এলাকার প্রধান, কর্মাধ্যক্ষ ও নেতৃত্ব।