১৫ মার্চ ২০২০ সিঙ্গারকোন ঐকতান মঞ্চে কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ও মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল । উক্ত অনুষ্ঠানে কালনা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের প্রতিষ্ঠাতা সদস্য/সদস্যা-সহ উপস্থিত ছিলেন ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, কালনা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি-সহ সদস্য/সদস্যাগণ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর দেবু টুডু, কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্রনব রায়, কালনা পৌরসভার দেবপ্রসাদ বাগ প্রমুখ।