| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

পেগাসাসকাণ্ডে মোদি-শাহকে এক হাত নিলেন প্রবীণ তোগাড়িয়া কলমে তপন মল্লিক চৌধুরী

Reporter
তপন মল্লিক চৌধুরী / ২৪৬ জন পড়েছেন
আপডেট রবিবার, ২৫ জুলাই, ২০২১

পেগাসাস নিয়ে গোটা দেশ যখন উত্তাল, তখন আন্তরাষ্ট্রীয় বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাড়িয়া বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, দেশের কোনও রাজনৈতিক দলের নেতা অথবা দেশভক্ত কোন সাধারণ নাগরিকের ফোনে আরি না পেতে সরকার যদি পাকিস্তানি এজেন্টদের ফোনে ঠিকঠাকভাবে আড়ি পাততে পারতো তাহলে পুলওয়ামার মতো ঘটনা ঘটতো না। তখন বোঝাই যাচ্ছে মোদি ও শাহকে তিনি চাপে ফেলতেই আন্তর্জাতিক মিডিয়ার সামনে মুখ খুলেছেন এবং নাম করেই।

বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন প্রধান প্রবীণ তোগাড়িয়ার সমালোচনার কেন্দ্র বিন্দুতে নরেন্দ্র মোদী ও অমিত শাহ। এবার তোগাড়িয়ার আক্রমণের ইস্যু ইসরায়েলি স্পাই সফটওয়্যার পেগাসাস। এদিন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যারা ক্ষমতায় না থাকাকালীন তাঁকে খুব কাছের লোক মনে করতেন আজ তিনি আর তাদের কাছে কোনওভাবেই পছন্দের নন। কিন্তু তোগাড়িয়ার কথা অনুযায়ী সেই তাঁদের কাছেই তোগাড়িয়ার আওয়াজ খুব পছন্দের বলে মনে হচ্ছে। কারণ, তোগাড়িয়া মনে করছেন রাতের বেলা চুপি চুপি তারা পেগাসাস দিয়ে তাঁর কথা শুনছেন। তোগাড়িয়া নিজেকে একজন দেশভক্ত বলে মনে করেন, তাই তিনি জানান, তাঁর মতো একজন দেশভক্তের বদলে যদি তাঁরা দেশের মধ্যে অবস্থানকারী পাকিস্তান এজেন্টদের কথা শুনতেন তাহলে হয়ত ২০১৯-এর পুলওয়ামা হামলা রোখা যেত।

প্রসঙ্গত, ইসরায়েলি একটি স্পাই সফটওয়্যার— পেগাসাস গোপনে মোবাইল ফোনে ঢুকিয়ে কীভাবে বিভিন্ন রাষ্ট্র নজরদারি করছে তা নিয়ে বিশ্বের প্রথম সারির ১৭টি মিডিয়া ও প্যারিস ভিত্তিক একটি এনজিও এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে। রিপোর্টে দেখা যাচ্ছে বিশ্বের তিনজন প্রেসিডেন্ট, ১০ জন প্রধানমন্ত্রী এবং একজন রাজাকে ইসরায়েলি এই স্পাইওয়্যার দিয়ে টার্গেট করা হয়েছে। তবে এদের মোবাইল ফোনে পেগাসাস স্পাইওয়্যার ঢোকানো সম্ভব হয়েছিল কিনা বা ঢোকানোর পর তা দিয়ে তাদের ওপর নজরদারি করা হয়েছিল কিনা তার ফরেনসিক বিশ্লেষণ করা সম্ভব হয়নি।

এদিন বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন প্রধান নরেন্দ্র মোদি ও অমিত শাহের নামোল্লেখ করেই বলেন, ‘ওদের দুজনের সঙ্গে বহুদিন বহু কথা হয়েছে। কিন্তু আজ আমার কথা যে টেলিফোন হ্যাক করে লুকিয়ে লুকিয়ে শুনতে হবে এটা কল্পনা করা যাচ্ছে না। এর পরেই তোগাড়িয়া পেগাসাস নিয়ে বিস্তারিত তদন্তের দাবি করেন। তিনি বলেন, সরকারকে এ বিষয়ে তদন্ত করতে হবে। তিনি এও বলেন যে এনএসও কোম্পানি নিজেই জানিয়েছে তাঁরা সরকার ছাড়া কোনও ব্যক্তি বা বেসরকারি সংস্থাকে সফটওয়্যার বিক্রি করে না। তার মানে বুঝতে হবে কোনও সরকারি সংস্থাই ওই সফটওয়্যার কিনেছে। সরকারকেই বের করতে হবে কোন সংস্থা এটা কিনেছে এবং কেনার টাকা তাঁরা কোথা থেকে কিভাবে পেয়েছে।

বোঝাই যাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন প্রধান পেগাসাস কাণ্ডে সরাসরি মোদি সরকারের বিরুদ্ধেই আঙুল তুলেছেন। এবং পেগাসাস বিষয়ে কথা বলার সময় তিনি স্পষ্টভাবে মোদি ও শাহের নামোল্লেখ করতেও দ্বিধা করেন নি। প্রসঙ্গত, সেই ২০০০ সাল থেকে কট্টর হিন্দুবাদী প্রবীণ তোগাড়িয়া কিন্তু মোদির পরম মিত্র বলেই পরিচিত ছিলেন। বিশ্ব হিন্দু পরিষদের প্রধান হিসেবে কর্মরত থাকার সময় মোদির সঙ্গে তার সখ্যতা কারও অজানা নয়। আবার মোদির কারণেই বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষ পদ থেকে তাকে সরতে হয়েছে। তারপর থেকেই সম্পর্কের অবনতি হয়েছে। পেশায় চিকিৎসক গুজরাট বাসিন্দা প্রবীণ তোগাড়িয়া বেশ কয়েক বছর ধরেই মোদি-শাহর নিন্দায় মুখ খুলেছেন।

সম্প্রতি বিজেপি সাংসদ সুব্রহ্মমণ্যম স্বামী ভারতীয়দের ফোনে আড়িপাতার কান্ড সামনে এনেছেন। তারপর থেকেই দেশ উত্তাল। রাজনীতি সরগরম। সংসদ লন্ডভন্ড। তৃণমূল, কংগ্রেস, ডিএমকে, বাম-সহ অন্যান্য দলগুলি ফোনে আড়িপাতার কাণ্ডে তদন্তের দাবি জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ইস্তফা দাবি করেছে তৃণমূল। সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে বিরোধী দলগুলি।

এবার তোগাড়িয়া কাণ্ডে তদন্তের দাবি জানানোর বিরোধীরা বাড়তি অস্ত্র হাতে পেল বলে মনে করছে রাজনৈতিক মহল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ইস্তফা দাবি করেছে তৃণমূল। সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে বিরোধী দলগুলি। ইজরায়েলি সফটওয়্যার পেগাসাস নিয়ে গোটা দেশ যখন উত্তাল, তখন আন্তরাষ্ট্রীয় বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাড়িয়া একহাত নিলেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে।

আপনার মতামত লিখুন :

One response to “পেগাসাসকাণ্ডে মোদি-শাহকে এক হাত নিলেন প্রবীণ তোগাড়িয়া কলমে তপন মল্লিক চৌধুরী”

  1. Jyotirmoy Bhattacharya says:

    এদের ওপরেও নজরদারি করেছে, এরা ভাবছে…

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev