একদিকে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি অপরদিকে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী।
মুখ্যমন্ত্রীর বার্তা মেনে এই লকডাউন-এর সময় সারা জেলার দুঃস্থ ও দরিদ্র পরিবারের পাশে থাকছেন কখনও ত্রাণ বিলি তদারকি করছেন, নিজ হাতে ত্রাণ বিলি করছেন। শেষ পর্যন্ত আর থেমে থাকতে পারলেন না মুখ্যমন্ত্রীর পাশে থাকতে নিজের একাউন্ট থেকে আজ কুড়ি হাজার (২০,০০০/-) টাকার একটি চেক ঝাড়গ্রামের জেলাশাসকের হাতে তুলে দিলেন ত্রাণ তহবিলে দান করবার জন্য।

শুধু এইটুকুই বললেন, মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমারজেন্সি রিলিফ ফান্ডে দান করে রাজ্যের পাশে থাকতে সহযোগিতা করলেন। জেলাবাসী ও সন্মানীয় শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ রাখলেন, যাতে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে এই সংকটময় পরিস্থিতিতে সবাই জননেত্রীর পাশে থেকে রাজ্য সরকারকে সহযোগিতা করেন।
ছবি ও সংবাদ : সুদীপ্ত চক্রবর্তী