হলদিয়া পুরসভার প্রেস কর্নারে বৃহস্পতিবার ১১ জুন দলনেত্রীর নির্দেশ মেনে হলদিয়া বিধানসভার সাংবাদিক বৈঠক করলেন গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্ম্যাধ্যক্ষ মধুরিমা মণ্ডল।

করোনা ও আমফান মোকাবিলায় রাজ্য সরকার কী কী কাজ হয়েছে, এই বিধানসভা এলাকায় কী কী কাজ হয়েছে তা বিস্তারিতভাবে তুলে ধরার পাশাপাশি বিজেপির ফেক নিউজের পাল্টা প্রচার চালাতে কর্মীদের আরও সক্রিয় হতে বলেন। সাংবাদিক বৈঠকে ছিলেন হলদিয়া পুরসভার পুরপ্রধান শ্যামল কুমার আদক-সহ কাউন্সিলর ও অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।
