পূর্ব বর্ধমানের কালনা সেনপাড়ায় গরিব, অসহায় মানুষজনের পাশে দাঁড়ালেন স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত সমাজসেবী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সঞ্জিত বন্দ্যোপাধ্যায়। বুধবার ২২ এপ্রিল তাঁর নিজের সংস্থা কালনা স্বামীজি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে তিনি ১৮৬ জন মানুষের পাশে দাঁড়ালেন। সোশ্যাল ডিসট্যান্সিং মেনে তাঁদের হাতে তুলে দিলেন চাল, ডাল, সর্ষের তেল, মাস্ক, সাবান। তার সঙ্গে সাধ্যমতো আর্থিক সহযোগিতাও করেন সঞ্জিতবাবু।
ছবি: মোহন সাহা