করোনা-পরিস্থিতিতে সংশোধনাগারগুলিতে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট। সোমবার ২৩ মার্চ শীর্ষ আদালত সব রাজ্যগুলিকে জানিয়েছে, আইন দফতরের সচিব ও স্টেট লিগাল সার্ভিস অথরিটির চেয়ারম্যানকে রেখে উচ্চপর্যায়ের কমিটি গঠনের জন্য। কোন সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিকে অন্তর্বর্তী প্যারোল বা জামিনে মুক্তি দেওয়া যাবে তা নিশ্চিত করুক ওই কমিটি।