| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

রাসেলের উদ্দেশ্যে খোলা চিঠি : হামজা রহমান

Reporter
হামজা রহমান / ৪০৯ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

প্রিয় শেখ রাসেল,

আজ তোমার জন্মদিন। আমার শ্রদ্ধা ও ভালোবাসা নিও। তোমার শিশু হৃদয়ের অস্পষ্ট চোখে দেখা সবুজ বাংলার প্রকৃতিতে এখন শরৎকাল। শরৎকালের প্রকৃতি তোমার মতোই কোমল, শান্ত, স্নিগ্ধ ও উদার। শরৎ আমাদের নানা রঙের ফুলে রাঙ্গিয়ে দেয়। শরৎ শুধু কাশফুলেই নয়, শাপলা, শালুক, জবা, পদ্ম, জুঁই, কেয়া, শিউলি, কামিনী, মালতি, মল্লিকা, মাধবী, ছাতিম, দোলনচাঁপা, বেলি, জারুল, নয়নতারা, ধুতরা, ঝিঙে, শ্বেতকাঞ্চন, রাধুচূড়া, বোগেনভেলিয়া-সহ কতো রকমের ফুলে যে রাঙ্গিয়ে দেয়, তা তুমি দেখে যেতে পারোনি! তুমি আরও দেখে যেতে পারোনি এইসব ফুলে পাতা কুড়ানি শিশুরা কীভাবে তাদের কৈশোর স্মৃতিময় করে তোলে! তুমি আমাদের অদেখা দেবশিশু, কলি থেকে ছিঁড়ে ফেলা রক্তজবা, তোমার বেঁচে থাকার আকুতি আমাকে কাঁদিয়েছে।

পারমাণবিক যুদ্ধবিরোধী আন্দোলনের নেতা ও কলমযোদ্ধা বার্ট্রান্ড রাসেলের নামে তোমার নাম। কিন্তু তুমি তার লেখনী পড়ে যেতে পারোনি। তুমি জেনে যেতে পারোনি তোমার পিতা, আমাদের দুঃখী জনকের হাতে গড়া দেশটায় আমরা কেমন আছি, আমরা তাঁকে কতো ভালোবাসি!

মুক্তিযুদ্ধে তোমার দুই সহোদর সেনা অফিসারকে বীরের মতো লড়তে দেখে তুমি সেনা হতে চেয়েছিলে। তোমার হত্যাকারীর গায়ে সেনা ইউনিফর্ম দেখে তোমার কেমন লেগেছিলো? তুমি জেনে হয়তো কাঁদবে রাসেল, তোমার নামে একটা সেনানিবাস হয়েছে, তোমার হত্যাকারীদের সেনা পদবীও ছিনিয়ে নেওয়া হয়েছে। সেই রাতের নির্মমতায় তোমার সেনা হয়ে ওঠা হয়নি আর, কিন্তু বাংলার অকুতোভয় সেনাদের মাঝে তুমি অমর হয়ে থাকবে।

রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর মধ্যে জুলিয়াস সিজারকে হত্যার বর্ণনাটি পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর বলে গণ্য করেন কেউ কেউ। কিন্তু সিজারকে মারার সময় কোনো শিশুকে মারেনি হত্যাকারীরা। সিজারকে মারার সময় কোনো গর্ভবতী নারীকেও মারেনি খুনির দল। বাড়ির কাজের লোক, এমনকি বেড়াতে আসা অতিথিকেও সেই রাতে তারা নির্মমতার শিকার করেছিলো সিজারের প্রতি নিষ্ঠুরতাকে অতিক্রম করে। এমন নিষ্ঠুরতা দেখেও তুমি বাঁচতে চেয়েছিলে, মায়ের কাছে যেতে চেয়েছিলে। ঘাতকের দল চিরতরে তোমার মায়ের পাশে তোমাকে কবর দিয়ে দিলো! তৃষ্ণার্ত হয়ে জল চেয়েছিলে, পেলে না, আমাদের ভাসিয়ে গেলে নোনাজলে।

মুক্তিযুদ্ধে হেরে যাবার গ্লানি ছিলো পাকিস্তানপন্থী অফিসারদের। তুমি কি ভাবতে পেরেছিলে রাসেল, এই বয়সী একটা শিশুর উপরেও তারা যুদ্ধে হেরে যাবার নিষ্ঠুর পৈশাচিক প্রতিশোধ নেবে? তোমার বিশ্বাস ছিলো, তোমাকে ওরা মারবে না। কি নাম ছিলো সেই সেনার? আমরা জানতে পারিনি। তারও নিশ্চয়ই এক বা একাধিক শিশু জন্মেছিলো! সেই শিশুর একটুখানি হাসির জন্য সেও নিশ্চয়ই অপেক্ষার ডিউটি শেষে বাড়ি ফিরতো! সেই শিশুরা কি আজ বড় হয়েছে? তারা কি তাদের খুনি পিতাকে ভালোবাসে? আমার খুব জানতে ইচ্ছে হয়।

গুলিতে ছিন্নভিন্ন, আমাদের না ফোঁটা রক্তজবা শহীদ শেখ রাসেল। শ্রাবণের সর্বস্বান্ত ভোরে তোমাকে আমরা হারিয়েছি। তুমি কি এখনো সাইকেল চালাতে ভালোবাসো? কিংবা লেকে মাছ ধরে সেগুলো আবার জলে ছেড়ে দিতে এখনো ভালোবাসো? তোমার কি এখনো প্রিন্সস্যুট পড়তে মন চায়? এখনো কি জার্মানিতে চলে যাওয়া তোমার হাসুপা’র জন্য তোমার মন খারাপ হয়? কেন যে তোমার হঠাৎ জন্ডিস হয়েছিলো তখন, তোমার হাসুপা তোমাকে আর নিতে পারলো না হিংস্র পশুদের থাবা টার্গেট থেকে! তোমার কোমলপ্রাণ হৃদয় কি এখনো প্রশ্ন করে খুনি মোশতাককে, “শিশুরা তো রাষ্ট্রপতি হয়না, তাও কেন আমাকে মারলে?”

আজ তোমাকে স্মরণ করি, এই লোকায়ত বাংলার দুরন্ত শিশুদের মাঝে তোমাকে খুঁজি। তুমি শান্তিতে থেকো ভাই।

ইতি,

তোমাকে না দেখার বেদনায় কাতর একজন ছাত্রলীগ কর্মী। তোমার হাসুপা ও কামাল ভাই ছাত্রলীগ করতেন, তুমিও কি সদ্য কৈশোরে গিয়ে তাদের মতোই মিছিলে নেতৃত্ব দিতে?

লেখক : হামজা রহমান (অন্তর), কলামিস্ট, সাংস্কৃতিক সংগঠক ও ছাত্রনেতা, সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev