| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

মোদি ম্যাজিকের প্রচার, এটাই হল স্বৈরাচারের ভ্রূণ : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ২৫৪ জন পড়েছেন
আপডেট শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

চমকে উঠলেন শিরোনাম দেখে? ভাবলেন, বালখিল্যদের মতো এ আবার কি কথা? মোদিবাবুর কথা উঠলে আরএসএস-এর বা বিজেপির কথা উঠবেই। উনি সেই সব দলের সদস্য, নেতা। ঠিক ভেবেছেন। ২০১৪, ২০১৯-এ কেন্দ্রে ক্ষমতায় এসেছে বিজেপি। যে দলের মাথা আরএসএস। বোধহয় তখনও মোদিবাবু আরএসএস ও বিজেপির কাছে নতমস্তক ছিলেন। তারপর তিনি বাড়তে লাগলেন। তাঁর আইটি শেল, তাঁর তাঁবেদার মিডিয়া হাউজ তাঁকে বাড়াতে লাগল। লার্জার দ্যান লাইফ ইমেজ তৈরি হতে লাগল। মোদিবাবুও ধরাকে সরা জ্ঞান করতে লাগলেন। খুব স্বাভাবিক। কেননা জনতা তখন মোদি ম্যাজিকের কথা বলতে শুরু করেছেন। মোদিবাবুও বলতে শুরু করেছেন ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’। আর তারপরে এল ‘মোদি কি গ্যারান্টি’র কথা। তখন কি আর যেখান থেকে এসেছেন, সেখানকার কথা মনে থাকে? তখন ‘গান্ধারীর আবেদনে’র দুর্যোধনের মতো বলতে হয়, ‘দুর্যোধন রাজা, দুর্যোধন বহে নিজ হস্তে নিজ নাম’।

সিঁড়িভাঙা অঙ্কটা ভালো জানেন আমাদের মোদিবাবু। জানেন, যে সিঁড়ি দিয়ে ওঠা হয়, সে সিঁড়িটা সরিয়ে ফেলতে হয়, তা না হলে ক্রেডিট অন্যকে দিতে হবে যে! মোদিবাবু তাঁর প্রতিদ্বন্দ্বীদের একে একে সরিয়ে দিয়েছেন নিপুণভাবে। রাম মন্দিরের পুরো ক্রেডিটটা নিচ্ছেন তিনি, কিন্তু যাঁরা গোড়া পত্তন করেছিলেন সেই আদবানি, যোশি, উমা ভারতীদের নির্বাসিত করে দিয়েছেন। এই তো সেদিন রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের ছবিটা মনে করুন। সেখানে সর্বত্র মোদিবাবু। আরএসএস-এর মোহন ভাগবত তাঁর পেছনে। কয়েকদিন আগের আর একটা দৃশ্য মনে করুন। আদবানিকে ‘ভারতরত্ন’ দিতে গেছেন তিনি। রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন, মোদিবাবু জমিদারি স্টাইলে বসে আছেন সোফায়। লোকে বলে যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নয়। একটা সাক্ষাৎকারে ঘন ঘন পোশাক পরিবর্তনকে যোগী আদিত্যনাথ ‘নৌটাঙ্কি’ বলে বিদ্রূপ করেছিলেন। তামাম ভারতবর্ষে মোদিবাবু ছাড়া আর কোন নেতা ঘনঘন পোশাক পরিবর্তন করেন? লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ছবিটা মনে আছে? মোদিবাবু তাঁর স্বকীয় স্টাইলে নমস্কার করতে করতে এগিয়ে যাচ্ছেন। বশংবদ নেতারাও সাত তাড়াতাড়ি নমস্কার করে যাচ্ছেন। মোদিবাবু নিতিন গড়কড়ির কাছে আসতে নিতিন নিস্পৃহ, হাতই তুললেন না। কারণ তিনি বুঝেছিলেন তাঁকে ছেঁটে দেবার তালে আছেন মোদিবাবু। মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান-বাবু, রাজস্থানের বসুন্ধরার হাল কি হয়েছে সব্বাই জানেন। পুরানো নেতাদের ছেঁটে ফেলা, অন্য দল থেকে আসা নেতাদের প্রাধান্য দেওয়া — এসব আরএসএস বা বিজেপির সিদ্ধান্ত?

এই যে নোটবন্দি, এটা কি বিজেপির সবাই জানতেন? আমরা তো শুনেছি যে একুশে আইনের কথা জানতেন মাত্র তিনটি প্রাণী, যার একজন মোদিবাবু। লার্জার দ্যান লাইফ ইমেজ তাঁর। দলকে কেন পাত্তা দেবেন? একের পর এক জুমলা করে যাচ্ছেন একেবারে স্বকীয় সিদ্ধান্তে। ব্যবহার করছেন ইডি, আইটি, সিবিআইকে। শতাধিক সাংসদকে বের করে দিচ্ছেন সংসদ থেকে। ভ্রষ্টাচার ভ্রষ্টাচার বলে চিল্লে চলেছেন তারস্বরে। নিজ হস্তে নিজ নামই বহন করে চলেছেন তিনি। বিরাট মন্ত্রীসভা তাঁর। কিন্তু সব মন্ত্রী সব সময় তাকিয়ে আছেন তাঁর দিকে। দল বা মন্ত্রীরা বলতে পারছেন না কিছু। কারণ মোদি ম্যাজিক তাঁদের ক্ষমতার স্বাদ দিয়েছে। এই যে লার্জার দ্যান লাইফ ইমেজ, এই যে মোদি ম্যাজিকের প্রচার, এটাই হল স্বৈরাচারের ভ্রূণ।

২০২৪-এর নির্বাচনে মোদিবাবু যদি ক্ষমতা হারান, তখন দেখবেন আরএসএস বা বিজেপির অন্য নেতারা আঙুল তুলবেন তাঁর দিকে। সেই দস্যু রত্নাকরের গপ্পো। আত্মীয়-স্বজন বলে দিল, তোমার পাপের ভাগীদার আমরা কেন হতে যাব বাপু!

দস্যু রত্নাকর তারপর নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেছিলেন। মোদিবাবুও কি পরাজয়ের পর প্রায়শ্চিত্ত করবেন?

না কি, আরএসএস ও বিজেপির সঙ্গে মোদিবাবুর সম্পর্ক বিষয়ে আমার ভাবনটা নিছক কাল্পনিক?

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev