দীর্ঘদিন ধরে চলা লকডাউনের ফলে মালদা শহরের নেতাজী সুভাষ রোডের বাসিন্দা বাবু মন্ডল (পেশায় লন্ড্রি ব্যবসায়ী ও টোটো চালক) কাজ হারিয়েছেন। ফলস্বরুপ তার ১৪ বছর বয়সী পুত্র, নবম শ্রেণীর জেলা স্কুলের ছাত্র দীপঙ্কর মন্ডল পরিবারের আর্থিক অনটনের জন্য রাস্তায় রাস্তায় চা বিক্রি করছিলেন। এই খবর পেয়ে আজ তাদের বাড়িতে কিছু আর্থিক সাহায্য ও খাদ্য সামগ্রী তুলে দিলেন মালদা জেলা তূণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন বোর্ডের সদস্য প্রসেনজিৎ দাস।