উত্তরপ্রদেশের আলিগড়ের জালালপুরে পুলিশের লাঠির আঘাতে আহত এক যুবকের মৃত্যু হয় বুধবার ২২ এপ্রিল। ফলে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছিল। এর মধ্যে এদিন আলিগড়ের ভূজপুরায় পুলিশ বাজার বন্ধ করতে গেলে বাধা দেন পুলিশকর্মীরা।

জানা গিয়েছে, লকডাউনের মধ্যে যে সময় বাজার বসার ছাড় দেওয়া হয়েছিল সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বাজার বন্ধ করা হয়নি। পুলিশ বাজার বন্ধ করতে গেলে শুরু হয় বাদানুবাদ। এরপর স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে বলে অভিযোগ। দুই পুলিশকর্মী আহত হন। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।
