| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

পুজোর গন্ধ এসেছে : রঞ্জন সেন

Reporter
রঞ্জন সেন / ৪৮৪ জন পড়েছেন
আপডেট রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

আগে পুজোর সংখ্যা কম ছিল, বেশি ছিল পুজোসংখ্যা। সেসব পুজোবার্ষিকী বা বিশেষ প্রকাশনা শুধু সংখ্যাতেই বাড়তো না, গুণমানেও নজর কাড়তো মানুষদের। মনে মনে এগুলির জন্য অপেক্ষা করতেন মানুষজন, কবে সেই পুজো বা বিশেষ সংখ্যাটি হাতে পাবেন তারা। হাতে পাওয়ার পর সেই উৎসাহ বদলে যেত পাঠ প্রতিক্রিয়ার উত্তেজনায়। কে এবার সবচেয়ে ভালো লিখেছেন, কে দিয়েছেন ফাঁকি কেউবা শুরুটা ভালো করলেও শেষরক্ষা করতে পারেননি তা নিয়ে নিজেদের মত করে মতামত দিতেন পাঠককুল। সেসব মোটেই বিশেষ অজ্ঞদের মতামত নয়, মানুষের ভালো বা মন্দ লাগার অনাবিল ঘোষণা। এই প্রতিক্রিয়ার জন্যই সারা বিশ্বে সংস্কৃতির ব্যাপারীরা একপায়ে খাড়া হয়ে অপেক্ষা করেন। নির্ধারিত হয় শিল্প-সংস্কৃতির ভবিষ্যৎ। বাঙালি শিল্পসাহিত্য ভালো বোঝে এই ধারণাটির ভিত গড়েছে এই প্রতিক্রিয়া।

বিশ্বাস করবেন কিনা জানিনা, নতুন জামাকাপড়ের যেমন একটা মন ভালো করা গন্ধ থাকে পুজোবার্ষিকীগুলিতেও ঠিক তেমন একটা মন ভালো করা গন্ধ থাকতো। মলাট ওলটালেই সেই গন্ধটা এসে লাগতো নাকে। পুজোর ছুটি মানে মন ভালো হয়ে যাওয়া শুরু, এই বইগুলি যেন তার ঘন্টা বাজিয়ে দিত। ‘দেবদেউল’, ‘শারদীয়া’, ‘অলকানন্দা’র মত দেব সাহিত্য কুটিরের পুজোবার্ষিকীগুলি খোলা মানেই এক আনন্দভ্রমণের সূচনা। এখন অবশ্য ‘ভালো-মন্দ’ বলা উঠে গেছে। সিরিয়াস বা সবজান্তা লোকেদের উৎপাতে দুর্বিষহ হয়ে উঠেছে জীবন। তারা বলেন ‘পজিটিভ’ আর ‘নেগেটিভ’। যাকগে যা বলছিলাম, শৈশব পেরিয়ে বহুদিন পর যেখান থেকে এই বইগুলি বেরোতো সেই দেব সাহিত্য কুটির এর বাড়িটি দেখে অবাক হতাম! ভাবতাম, ঝামাপুকুর লেনের এই মলিন গলিতে এমন আনন্দের পাঠশালা তৈরি হল কীভাবে!

শুধু মন ভালো করে দেওয়াই নয়, বহু পত্রিকার পুজো বা বিশেষ সংখ্যাগুলি যোগাতো ভাবনার খোরাক। সাধারণ পাঠক তো বটেই এমনকি যারা কোনভাবে সেই লেখাগুলি পড়ে ফেলতেন তাদের মধ্যেও বিষয়টি সম্পর্কে একটা আগ্রহ তৈরি হত। উৎসাহীরা আরও জানতেন, পড়ে নিতেন বিষয়টি সংক্রান্ত আরও কয়েকটি বই। এভাবেই তো নিঃশব্দে তৈরি হয় পাঠক, বইকে ভালবাসতে শেখেন মানুষ। এরা হয়তো ‘শিল্পের সঙ্গে সহবাস’ জাতীয় কোন স্মার্ট বাক্যবন্ধ বানাতে পারবেন না কিন্তু এমন নিবিষ্ট সাহিত্য-সংস্কৃতিপ্রেমী মানুষদের জন্যই তো বই-ছবি-গান চুপচাপ অপেক্ষা করে থাকে।

সঠিক বলছি কিনা জানিনা আমার যেন কেমন মনে হয় – ভালো বই, ছবি, চলচ্চিত্র ইত্যাদির ওপর নতুনদের আকর্ষণ বাড়ছে। বাংলা বইয়ের চমৎকার সব প্রোডাকশন, বিষয় বৈচিত্রের পাশাপাশি ছবি ও সিনেমা নিয়ে নতুন পরীক্ষানিরীক্ষার সাহস সংস্কৃতির মরা গাঙে আবার ঢেউ তুলছে। পুজোসংখ্যাগুলিও তাদের হৃতগৌরব পুনরুদ্ধার করে সেই যাত্রার সঙ্গী হোক।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev