বছরভর মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। ব্যতিক্রম হয়নি লকডাউনের দিনগুলিতেও। সরকারি সাহায্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা পরিষদের ২১ নম্বর আসনের সদস্যা আরতি হালদার ব্যক্তিগত উদ্যোগে আর্তদের পাশে রয়েছেন।

তাঁর জেলা পরিষদ আসনের অধীনে থাকা তিনটি পঞ্চায়েত এলাকায় অসহায়, দুঃস্থ মানুষদের কাছে আগেই খাদ্যসামগ্রী পাঠিয়েছেন। শুক্রবার ১০ এপ্রিল তিনি হাটকালনার তালবোনায় ৫০০ পরিবারের হাতে তুলে দিলেন চাল, ডাল, আলু, সোয়াবিন, সর্ষের তেল, মাস্ক ও সাবান।
ছবি ও সংবাদ : মোহন সাহা
