রবিবার ১৫ মার্চ নসরৎপুর পথের সাথীতে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির প্রথম পর্যায়ের তৃতীয় ধাপে আয়োজন করা হয় স্বীকৃতি সম্মেলন। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী তথা দলের জেলা সভাপতি স্বপন দেবনাথ। দলের পুরানো কর্মী ও প্রাক্তনীদের যথাযোগ্য সম্মান দিয়ে তাঁদের মর্যাদা ও স্বীকৃতি প্রতিষ্ঠার জন্য এই সম্মেলন আয়োজিত হয়। সকলকে দলের কাজে সক্রিয়ভাবে অংশ নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আহ্বান জানান স্বপন দেবনাথ।