করোনা-সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাল শুক্রবার ২০ মার্চ থেকে ৩১ মার্চ অবধি পুরীর মন্দিরে কোনও ভক্ত প্রবেশ করতে পারবেন না। শুধু সেবায়েতরা যে আচার পালন করেন তা নির্ধারিত নিয়ম মেনেই চলবে। পর্যটক না থাকায় এমনিতেও পুরীর মন্দিরে ভিড় কম। তারপর এই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। আমেদাবাদে গান্ধী আশ্রম বন্ধ থাকছে ২৯ মার্চ পর্যন্ত। মুম্বাইয়ে হাজি আলি দরগা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। মুম্বাইয়ের ডাব্বাওয়ালারাও ৩১ মার্চ অবধি কাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। দেশের নানা প্রান্তে অনেক পর্যটনকেন্দ্র বন্ধ রাখা হয়েছে।

