| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

জলযোগে যোগাযোগ কর্মসূচিতে বিধায়ক পূর্ণেন্দু বসু

Reporter Default
রিপোর্টার / ২২৫ জন পড়েছেন
আপডেট শনিবার, ১৪ মার্চ, ২০২০

আগামী দিনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বই লিখতে চলেছেন। প্রথামিকভাবে ঠিক করে ফেলেছেন বইয়ের নাম— বাংলার গর্ব মমতা। ‘জলযোগে যোগাযোগ’ কর্মসূচিতে অংশ নিয়ে এ কথাই জানালেন রাজারহাট-গোপালপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু। এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় উঠে এলো বিভিন্ন প্রসঙ্গ। বাংলার গর্ব মমতা— এই কর্মসূচিকে একটু অন্যরকমভাবে দেখছেন। তাঁর কথায়, এটা শুধু একটা নিছক জনসংযোগ কর্মসূচি নয়, এর মধ্যে দিয়ে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষের মনে একটা বিকল্প ভাবনা তৈরি করা যাবে। কেন মমতাকে চাই— এটা আমরা বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছি। সবাই আমরা দেখছি দেশজুড়ে কীভাবে সংখ্যালঘুদের ওপর, দলিতদের ওপর সাম্প্রদায়িক হিংসা ক্রমাগত নেমে আসছে। আমরা দেখছি উন্নয়নের গতি স্তব্ধ হয়ে যাচ্ছে, অর্থনীতি ভেঙে পড়েছে, প্রতিদিন কর্মহীন হচ্ছেন মানুষ। মেরুকরণের রাজনীতি চলছে শুধু। এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মমতাই একমাত্র বিকল্প তারও ব্যাখ্যা নানাভাবে দিয়েছেন পূর্ণেন্দু বাবু। তাঁর কথায়, শিক্ষার অধিকার, খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্য সুনিশ্চিত করা— এইরকম মৌলিক অধিকারকে সুরক্ষিত করেছেন মমতা। খাদ্যসাথী, কন্যাশ্রী, শিশুসাথী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী প্রভৃতি একের পর এক সামাজিক প্রকল্পের সফল বাস্তবায়ন ঘটিয়ে তিনি চেহারাই পাল্টে দিয়েছেন। গরিব, প্রান্তিক মানুষের সমস্যাটা বুঝেছেন মুখ্যমন্ত্রী। তাই গরিব মানুষের সামাজিক উত্তরণ ঘটেছে এই সাড়ে আট বছরে। যা এককথায় নজিরবিহীন। এই সব বক্তব্য আমরা তথ্য দিয়ে, যুক্তি দিয়ে সাধারণ মানুষের কাছে উপস্থাপিত করছি নিয়মিত। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনস্বার্থবিরোধী ভূমিকা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা-সহ একাধিক বিষয়ে আলোচনা করেন ঘরোয়া আড্ডায়। সাংবাদিকদের থেকেও মতামত নেন তিনি।

ছবি: শুভেন্দু দাস

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev