গ্রীষ্মকালীন রক্তসঙ্কট মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় কলকাতা ও রাজ্য পুলিশের রক্তদান চলছে। এবার তিনি ব্যবস্থা করলেন ভ্রাম্যমান শীতাতপ নিয়ন্ত্রিত বাসে রক্তদান শিবিরের। প্রতিটি বাসের দাম ৫৫ লক্ষ, মোট ১০টি আনা হয়েছে অর্থাৎ সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় করে এই উদ্যোগ। ভ্রাম্যমান শীতাতপ নিয়ন্ত্রিত বাসে কেষ্টপুর IBRAD প্রাঙ্গণে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও মন্ত্রী পূর্ণেন্দু বসুর উদ্যোগে স্বাস্থ্য দফতরের সহযোগিতায় রাজ্য সরকারি নিয়ম নীতি মেনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন হলো। ৩০ জন রক্ত দিলেন।
