বাংলার গর্ব মমতা কর্মসূচির দ্বিতীয় পর্বে জলযোগে যোগাযোগ কর্মসূচি অনুষ্ঠিত হলো পুরশুরা বেনেপুকুর এলাকার কানাইলাল ভবনে। এদিন এই কর্মসূচি পরিচালনা করেন পুরশুরা বিধানসভার সমম্বয়কারি কিঙ্কর মাইতি। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান, বিধায়ক পারভেজ রহমান, হুগলি জেলা ছাত্রপরিষদের সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ গোপাল রায়, প্রাক্তন ব্লক সভাপতি জয়দেব জানা। এদিন সাংবাদিকদের সাথে বেশ কয়েক ঘণ্টা আলোচনা চালান তৃণমূল নেতৃত্ব। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি-সহ একাধিক প্রকল্পের বর্তমান সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয় সাংবাদিকদের সামনে। একই ভাবে পুরশুরা ব্লকের উন্নয়নের খতিয়ান তুলেন ধরেন কিঙ্কর মাইতি। অন্য দিকে সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ের উপর আলোচনা হয়। বিগত দিনে এই বিধানসভায় সাংবাদিকদের পেশা গত ভাবে কাজ করতে বাধার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ একাংশ সাংবাদিকদের। যদিও এই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। অন্যদিকে পুরশুরা বিধান সভায় বর্তমান সরকারের একাধিক প্রকল্পের কতটা বাস্তবায়িত হয়েছে জানতে চাওয়া হলে সম্পুর্ন রূপেই কাজ হয়েছে বলে খতিয়ান তুলে ধরেন কিংকরবাবু। শেষে সাংবাদিকদের অনুরোধে গান শোনালেন হুগলি জেলার সভাধিপতি মেহেবুব রহমান।
ছবি ও সংবাদ: সুভাষ মজুমদার
