বর্তমানে দিল্লির ভয়াবহ ঘটনা, রাষ্ট্রীয় মদতে সাম্প্রদায়িক বিষ ছড়ানো, এবং ৪২ জন দিল্লিবাসীর গনহত্যাকারীদের শাস্তির দাবী এবং প্রধানমন্ত্রীর সম্পর্কে ফেসবুকে নিজের মত প্রকাশের জন্য শিলচরের বাংলার অধ্যাপক সৌরদীপ সেনগুপ্তের বিরুদ্ধে এবিভিপি-র আক্রমন ও মিথ্যা মামলাতে গ্রেপ্তারের প্রতিবাদে ও কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি এবং জনবিরোধি এবং সংবিধানবিরোধি আইন সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে ৩ মার্চ ২০২০ পুরুলিয়াতে মহামিছিল হলো৷ প্রায় ২ ঘন্টা ধরে শহরের ৭ কিমি পথ পরিক্রমা করে৷ সাধারণ মানুষও উপস্থিত ছিলেন এই মিছিলে৷ আগামি ৭ মার্চ ২০২০ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে আবার মহামিছিল হবে৷ সংগঠনের সদস্য/সদস্যা-সহ সমাজের সকল স্তরের গণতন্ত্রপ্রিয় সুশীল নাগরিকদের আহ্বান জানানো হয়েছে এই মিছিলে শমিল হওয়ার জন্য৷