করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা দান করলো পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেস। করোনা মোকাবিলায় প্রথম দিন থেকে পরিকল্পনামাফিক একের পর এক পদক্ষেপ করে চলেছে রাজ্য সরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দিনরাত এক করে করোনার হাত থেকে বঙ্গবাসীকে বাঁচাতে কাজ করছেন। চরম সমস্যায় পড়া প্রান্তিক মানুষগুলোর পাশে প্রথমদিন থেকে দাঁড়িয়েছে মা মাটি মানুষ সরকার। একইসাথে দলীয়ভাবে তৃণমূল যুব কংগ্রেসও দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে ভালো রাখতে নিয়মিত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করেছে।
কল্পতরু কর্মসূচি সফলভাবে রূপায়ণ করে জেলার প্রান্তিক মানুষের মন জয় করেছে পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেস। পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুশান্ত মাহাত বলেন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সব সৈনিকরা এগিয়ে এসেছেন। করোনা মোকাবিলায় ব্লক ও জেলা কমিটির সদস্যদের সহযোগিতায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আমরা এই অর্থ সাহায্য দান করলাম।