| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

রবীন্দ্র মানসে বৈশাখ : মনোজিৎকুমার দাস

Reporter
মনোজিৎকুমার দাস / ২৭৬ জন পড়েছেন
আপডেট বুধবার, ১০ মে, ২০২৩

রবীন্দ্রনাথের মানসলোকে বৈশাখ বিশেষভাবে ধরা দিয়েছে। বাংলাদেশের বৈচিত্রময় ষড়ঋতু রবীন্দ্রনাথের মানসপটে নানা অনুষঙ্গ আর আবহে সমুপস্থিত। রবীন্দ্রনাথ কবিতা, গান, গল্প প্রবন্ধে ষড়ঋতুর রূপ-রূপ-মাধুর্য অপূর্ব ভাষা-ছন্দে বর্ণিত ও বন্দিত হয়েছে। বাংলা সনের প্রথম মাস বৈশাখ, রবীন্দ্রনাথের মানসে বৈশাখ কিভাবে উঠে এসেছে তা স্বল্প পরিসরে তুলে ধরার চেষ্টা করবো।

রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের গান, কবিতা ও প্রবন্ধে বিভিন্ন ঋতুর বন্দনা অতুলনীয়। বৈশাখের আবাহন আমরা দেখতে পাই তাঁর গানে এভাবে : এসো হে বৈশাখ, এসো এসো। /তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, /বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। /এসো এসো…এসো হে বৈশাখ, এসো এসো /এসো হে বৈশাখ, এসো এসো /যাক পুরাতন স্মৃতি,/যাক ভুলে যাওয়া গীতি/যাক অশ্রুবাষ্প সুদূরে মিলাক/যাক যাক/এসো এসো…/এসো হে বৈশাখ — ।

রবীন্দ্রনাথ তাঁর বৈশাখ কবিতায় বৈশাখের দ্বৈতরূপকে অপূর্ব ভাষা ও রূপ মাধুর্যে তুলে ধরেছেন। যার মাঝে ধ্বংস ও সৃজনের ধারা বিধৃত হয়েছে। পুরাতন বছর শেষে নতুনের বার্তা নিয়ে আসে নতুন বছরের নতুন মাস বৈশাখ নবপ্রেরণার উৎস হয়ে। রবীন্দ্রনাথের কবি মানসে বৈশাখের আগমন এভাবে ধরা দিয়েছে: ‘হৃদয় আমার, ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে।/ বেড়া-ভাঙার মাতন লাগে উদ্দাম উল্লাসে —

রবীন্দ্রনাথ বৈশাখের ভাঙ্গনের উদ্দাম উল্লাস আর নব উন্মাদনার আভাস আবিষ্কার করেছেন। কবির কাছে বৈশাখের আবির্ভাব রুদ্র ও মোহন বেশে। তাই তো তিনি বৈশাখ কবিতায় বলেছেন — তোমার মোহন এল ভীষণ বেশে, আকাশ ঢাকা জটিল কেশে/বুঝি এল তোমার সাধনধন চরম সর্বনাশে।/বাতাসে তোর সুর ছিল না, ছিল তাপে ভরা।/পিপাসাতে বুক-ফাটা তোর শুষ্ক কঠিন ধরা।’

রুদ্রবেশে বৈশাখের আবির্ভাব হলেও রবীন্দ্রনাথ হতাশা ও অবসাদের বাঁধনকে টুটিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এভাবে:এবার জাগেরে হতাশ, আয় রে ছুটে অবসাদের বাঁধন টুটে–/বুঝি এল তোমার পথের সাথি বিপুল অট্টহাসে —

রবীন্দ্রনাথ বৈশাখের ভৈরব মূর্তি প্রত্যক্ষ করেছেন। তিনি তার কবিতায় বৈশাখের ভয়াল রুদ্রমূর্তিকে তুলে ধরেছেন এভাবে : হে ভৈরব, হে রুদ্রবৈশাখ!/ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল,/তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল/কারে দাও ডাক/হে ভৈরব, হে রুদ্র বৈশাখ! —

রবীন্দ্রনাথ বৈশাখের ভয়াল রুদ্রমূর্তিও রূপ বর্ণনা করতে গিয়ে কাল বৈশাখের অনুচরদের ভয়াল মূর্তিকে উপস্থাপন করেছেন। রবীন্দ্রনাথের মনে তাদের রূপ এভাবে ধরা দিয়েছে : ছায়ামূর্তি যত অনুচর/দগ্ধতাম্র দিগন্তেরর কোন ছিদ্র হতে ছুটে আসে!/কী ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন-আকাশে/ নিঃশব্দ প্রখর/ ছায়ামূর্তি তব অনুচর!

রবীন্দ্রনাথের মনে বৈশাখের রূপ রুদ্র। তিনি বৈশাখকে জটাজুটধারী ভৈরব অর্থাৎ শিবের সঙ্গে তুলনা করেছেন। বৈশাখের ভয়াল রূপ প্রতিভাত হয়েছে রবীন্দ্র মানসে। পানি শূন্য নদী, শস্য শূন্য মাঠঘাট, চারিদিকে খরতাপ। কবি বৈশাখের আসল চেহারা ফুটিয়ে তুলেছেন। এক পর্যায়ে রবীন্দ্রনাথ বৈশাখকে বৈরাগী বলে সম্বোধন করে তাকে বলেছেন — হে বৈরাগী, করো শান্তি পাঠ। হে বৈরাগী, করো শান্তিপাঠ। উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে/যাক নদী পার হয়ে, যাক চলি গ্রাম হতে গ্রামে,/পূর্ণ করি মাঠ।/হে বৈরাগী, করো শান্তিপাঠ —

তিনি কিন্তু এখানে বৈশাখের রুদ্ররূপের পরিবর্তে বৈশাখকে দেখেছেন অন্য রূপে — দীপ্তচক্ষু হে শীর্ণ সন্ন্যাসী,/পদ্মাসনে বস আসি রক্তনেত্র তুলিয়া ললাটে,/শুষ্কজল নদীতীরে শস্যশূন্য তৃষাদীর্ণ মাঠে/ উদাসী প্রবাসী/ দীপ্তচক্ষু হে শীর্ণ সন্ন্যাসী!

বৈশাখের দ্বৈতসত্তা কবি মানসে বার বার উদ্ভাসিত হয়েছে। ভয়ালরূপী কালবৈশাখী রুদ্ররূপ আর মৌনী তাপসরূপী বৈশাখের মধ্যে ফারাক অনেক। তিনি তাঁর লেখা কবিতা ও গানে বৈশাখের দুরূপের বর্ণনা করেছেন। বৈশাখের তাপস মূর্তির জন্যই রবীন্দ্রনাথ কালবৈশাখী বরণ করে নেওয়ার আহ্বন জানিয়েছেন এভাবে : ভয় কী তোর ভয় করে দ্বার খুলে দিস চারধারে —

তাপদগ্ধ বৈশাখের রুদ্রমূর্তি এক সময় শান্ত মূর্তি ধারণ করে।একদা বৈশাখ কেশর ফোলা সিংহের মতো গর্জন তুলে হাজির জয়ে গাছপালা, বৃক্ষলতা আর ঘরবাড়ি লন্ডভন্ড করে ফেললেও এক সময় মৌনী তাপস রূপে প্রতিভাত। রবীন্দ্র মানসে বৈশাখ শুধুমাত্র রুদ্ররূপের প্রতীকই নয়। ‘বৈশাখের এই ভোরের হাওয়া বহে কিসের হর্ষ, — চাঁপার বনের কাঁপন ছলে লাগে আমার বুকের আরেক দিনের প্রভাত হতে হৃদয় দোলার স্পর্শ।’ বৈশাখের শান্ত সমাহিত রূপও আমরা প্রত্যক্ষ করি রবীন্দ্র মানসের বৈশাখের গান ও কবিতায়।

মনোজিৎকুমার দাস, কথাসাহিত্যিক, লাঙ্গলবাঁধ, মাগুরা, বাংলাদেশ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev