| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

রবীন্দ্রনাথের গান নিয়ে একটি অভিনব সাধু উদ্যোগ : স্বপনকুমার মণ্ডল

Reporter
স্বপনকুমার মণ্ডল / ৫০০ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

রবীন্দ্রনাথের পরিচয়ে তাঁর গানের সরব উপস্থিতি গণমাধ্যমের মাধ্যমে সম্প্রসারিত হয়েছে। জীবিতকালে যা ছিল তাঁর মনধন, মৃতুর পরে তাই বাঙালির মূলধনে পরিণত হয়। ক্রমে তা বঙ্গসংস্কৃতির অঙ্গ হয়ে ওঠে। শুধু তাই নয়, রবীন্দ্রনাথের মতোই তাঁর গানের আভিজাত্যবোধ বাঙালিমানসে ক্রমশ উত্‌কর্ষমুখর অভিমুখে সচল রয়েছে। সে গানে ঠাকুরের গানের মতো পবিত্রতার সৌরভ ছড়িয়ে পড়ে। সেদিক থেকে রবীন্দ্রপ্রতিভায় তাঁর গানের মূল্যায়ন থেকে বাঙালিজীবনে সেই গানের প্রভাব সম্পর্কে চর্চার অবকাশ থাকা সত্বেও তার পরিচয় সুলভ নয়, বরং বলা ভালো সাধারণ্যে তার পরিসর উঠে আসেনি। সেক্ষেত্রে ক্ষুদ্রের বৃহত্তর উদ্যোগের প্রয়াসে যখন কোনো ক্ষুদ্র ও অবাণিজ্যিক পত্রিকা রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চার পরিসর গড়ে তোলে, তখন তা আপনাতেই প্রত্যাশা বাড়িয়ে দেয়। শিলিগুড়ি থেকে বীরেন চন্দ দীর্ঘদিন ধরে তাঁর ‘উত্তরধবনি’ পত্রিকাটি সম্পাদনা করে সুধীজনের সমীহ আদায় করে নিয়েছেন। সেই পত্রিকায় এপার বাংলা ওপার বাংলার রবীন্দ্রগানের চর্চার যে সাধু উদ্যোগ নেওয়া হয়েছিল, তারই মলাট পাল্টে বই-এর রূপ প্রধান করা হয়েছে। সেখানে ভূমিকাটিও অবিকল রাখায় তার পত্রিকার আবেদনটিই মূর্ত হয়ে উঠেছে। সম্পাদক তাঁর ‘সম্পাদকের কথায়’ জানিয়েছেনঃ ‘রবীন্দ্রসঙ্গীত-এর অন্তর্লীন গভীরতায় ও ব্যাপকতায় বিশ্বব্যাপী তার বিস্তৃ‌তি। বর্তমান সংখ্যা দিয়ে আমরা কাজটা শুরু করলাম। এই সংখ্যার অসম্পূর্ণতা আগামী সংখ্যায় সম্পূর্ণ করার চেষ্টা করা হবে–আমাদের সীমিত পরিসরে। সংখ্যাটিকে আমরা দুটি পর্যায়ে ভাগ করেছি। প্রথম পর্যায়ে রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন দিয়ে শুরু, এপার বাংলা। ‘ছায়ানট’ দিয়ে শুরু ওপার বাংলা। দুই পর্যায়েই চেষ্টা করা হয়েছে অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত। দুই বাংলারই অনেক গুরুতবপূর্ণ শিল্পীকে এ সংখ্যায় যোগ করা সম্ভব হল না পত্রিকার আয়্তনের কথা ভেবে।’ প্রসঙ্গত স্মরণীয়, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন তাঁর ‘গীতাঞ্জলি’র কবিতার জন্য, গানের কারণে নয়। শুধু তাই নয়, সেই পুরস্কারের যোগসূত্রে তাঁর সাহিত্য যেভাবে দেশান্তরে ছড়িয়ে পড়েছে, তাঁর গান সেভাবে পারেনি। বলা ভালো মধ্যবিত্ত বাঙালির শিক্ষাশোভন পরিসরেই তার বিস্তৃ‌তি। গণমাধ্যমের রঙিন পরিসরেও তাকে সাধারণ্যে সক্রিয় করা যায়নি। সেখানে সম্পাদকের রবীন্দ্রবীক্ষণে ‘বিশ্বব্যাপী তার বিস্তৃ‌তি’র বিষয়টি তাঁর শ্রদ্ধাবোধের অতিরেক মনে হয়। তাই বলে তাঁর উদ্যোগটি ব্রাত্য হয়ে পড়ে না, বরং নিষ্ঠা ও সততায় আবেদনক্ষম হয়ে উঠেছে।

রবীন্দ্রনাথের সমকালে তাঁর সঙ্গীত জনপ্রিয় তো ছিলই না, জনাসমাদরও লাভ করেনি। অবশ্য এখনও তা জনপ্রিয় নয়, সুধীজনে মনোপ্রিয়। অথচ সেই সঙ্গীতই ক্রমে বাংলায় অনাস্বাদিত সুধার পরশ বয়ে আনে, বাংলা গানে নবজীবন দান করে। সেখানে স্রষ্টা রবীন্দ্রনাথের গানও তাঁর অপূর্ব স্‌ষ্টি। সেই স্‌ষ্টির  অনির্বচনীয় মহিমার কথা কতভাবেই না ব্যক্ত হয়েছে, তার ইয়ত্তা নেই। সেখানে দিনেন্দ্রনাথ ঠাকুর থেকে শান্তিদেব ঘোষ, সত্যজিত্‌ রায় থেকে নিত্যপ্রিয় ঘোষ প্রমুখের লেখা পুনর্মুদ্রিত হয়েছে। শুধু তাই নয়, ফাদার দ্যতিয়েন থেকে সুধীর চক্রবর্তী, সুনন্দা শিকদারের নিবন্ধও সংকলিত হয়েছে একইভাবে। অবশ্য সম্পাদক অকপটে জানিয়ে দিয়েছেন, ‘প্রকাশিত লেখাগুলির কিছুটা পুনর্মুদ্রণ, কিছুটা নতুন লেখা এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে।’ অধিকাংশ লেখা পুনর্মুদ্রিত হলেও তার আবেদন সতেজে সবুজ। সেখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখায় যেভাবে শিল্পীদের রবীন্দ্রনাথের গান গাওয়ার সময় গানের খাতা দেখার কথায় আত্মবিশবাসের অভাব নিয়ে প্রশ্ন তুলে তা কেড়ে নেওয়ার চেতাবনি বর্তমান, তা শুধু সমকালের প্রেক্ষিতে জিজ্ঞাসার দ্বারে কড়া নাড়ে না, একালের প্রাসঙ্গিকতাতেও ফিরে আসে। সেদিক থেকে একালের চোখে রবীন্দ্রনাথের গানের পরিচয় সেভাবে নিবিড়তা লাভ করেনি। অন্যদিকে শুধু রবীন্দ্রনাথের গানই নয়, তার শিল্পীদের তুলেধরায়ও সক্রিয় হয়েছেন সম্পাদক। স্বনামধন্য শিল্পীদের স্মৃতিকথার পাশাপাশি তাঁদের মূল্যায়ন ও পরিচিতি প্রদান করা হয়েছে। অবশ্য একালের শিল্পীদের পরিচিতি সংবাদে এসে ঠেকেছে। এছাড়া ওপার বাংলার রবীন্দ্রগানের চর্চার পরিচয় সেভাবে উঠে আসেনি যা অত্যন্ত জরুরি ছিল। বিশেষ করে সেদেশের জাতীয় সঙ্গীতের স্রষ্টার আসনটি কীভাবে নানা প্রতিকূলতার মধ্যেও শ্রদ্ধায় ভালোবাসায় সমাসীন রয়েছে, তা নিয়ে আলোচনার পরিসরই বর্তমান বইটির সম্পদ হয়ে উঠতে পারত। অবশ্য সে সম্ভাবনা এখনও বর্তমান। সম্পাদক নিজেই সেই অপূর্ণতা পূরণের কথা জানিয়েছেন। অন্যদিকে বইটি বর্তমানে যেভাবে রবীন্দ্রনাথের গানের বিশ্বকে মলাটবন্দি করে উপস্থাপিত হয়েছে, সেজন্যও সম্পাদক বীরেন চন্দ গুণীজনের কৃতজ্ঞতা ও সমীহ  আদায় করে নেন। রবীন্দ্রচর্চায় নবদিগন্তের সূচনায় তাঁর এই অভিনব উদ্যোগ স্মরণীয় সংযোজন হয়ে উঠুক, তা একান্তভাবেই কাম্য। এজন্য বইটির সংগ্রহের আমন্ত্রণ অনস্বীকার্য।

রবীন্দ্রগানঃ এপার বাংলা ওপার বাংলা, সম্পাদনা বীরেন চন্দ, উত্তরধবনি, শিলিগুড়ি, মূল্যঃ ২৫০টাকা

লেখক : প্রফেসর ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, সিধো-কানহো-বীরসা বিশ্ব বিদ্যালয়, পুরুলিয়া-৭২৩১০৪।

আপনার মতামত লিখুন :

One response to “রবীন্দ্রনাথের গান নিয়ে একটি অভিনব সাধু উদ্যোগ : স্বপনকুমার মণ্ডল”

  1. কার্তিক কুমার মণ্ডল says:

    ঋদ্ধ হলাম।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev