| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

রবীন্দ্র-সংস্কার ও টেগোর-ম্যানিয়া : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ৫৭৪ জন পড়েছেন
আপডেট বুধবার, ১০ মে, ২০২৩

রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের অন্যতম প্রধান পুরুষ। প্রতিভাশালী তিনি। নানা সৃষ্টিকর্মে তাঁর প্রতিভার বিচ্ছুরণ। কিন্তু এই কথা মনে রেখে তাঁর বই না পড়ে, তাঁর সৃষ্টির সঙ্গে পরিচয় না করে রবীন্দ্রনাথকে পুজো করাকে আমি রবীন্দ্র-সংস্কার বলি। কোন কিছু সম্বন্ধে অন্ধভক্তি এবং বিনা বাক্যব্যয়ে তা মেনে নেওয়াই সংস্কার। আমাদের দেশে রবীন্দ্রনাথও এ রকম সংস্কারে পরিণত হয়েছেন, এটাই তাঁর দুর্দৈব। তার মানে রবীন্দ্র-সংস্কারই রবীন্দ্রনাথের বড় শত্রু হয়ে দেখা দিয়েছে।

আমাদের পাড়ার এক সাহিত্য অনুষ্ঠানে আমি আলোচনা করছিলাম পিতামহ দ্বারকানাথের প্রতি রবীন্দ্রনাথের অবিচারের কথা। আমার পাশে ছিলেন এক ডাক্তারবাবু। তিনি মানুষটি ভালো, চিকিৎসক হিসেবেও জনপ্রিয়। আমার বলার পর তিনি উঠে দাঁড়িয়ে বিনীতভাবে বললেন, ‘না, না, এসব বলা ঠিক নয়। রবীন্দ্রনাথ আমাদের পিতার মতো, তাঁর সমালোচনা করা ঠিক নয়। ‘আমার অপরাধের জন্য তিনি যেন দর্শক-শ্রোতার কাছে ক্ষমা-প্রার্থনা করে নিলেন। অথচ আমি জানি, স্কুল-কলেজের পাঠ্য তালিকায় রবীন্দ্রনাথের যে লেখা ছিল, তার বাইরে তিনি আর কিছু পড়েন নি। আমি তাঁর কথার প্রতিবাদ করি নি। কারণ প্রতিবাদ করলেও কোন পরিবর্তন হত না। সংস্কারের অসীম শক্তি। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।

আমার পরিচিতা এক বয়স্কা গৃহবধূ রবীন্দ্রনাথের নাম শুনলেই বিগলিতা হয়ে পড়েন। একদিন তিনি বললেন, ‘আমাদের রবীন্দ্রনাথ ছাড়া চলে না। তিনি আমাদের অস্থি-মজ্জায়। ‘তাঁর রবীন্দ্রচর্চার খবর আমি জানি। ভোরবেলায় উঠে পড়ে তিনি টিভি চালিয়ে দেন ; ঝিমোতে ঝিমোতে রবীন্দ্রসংগীত শোনেন।

যে ডাক্তার ও যে গৃহবধূর কথা বললাম, তাঁরা নিয়মের ব্যতিক্রম নন, বরং নিয়ম। বেশিরভাগ মানুষ মেনে নিয়েছেন যে রবীন্দ্রনাথ বিরাট মানুষ, নোবেল পাওয়া চাট্টিখানি কথা নয়, এত লেখা সামান্য মানুষ লিখতে পারে না…। মেনে নিলে আর কোন কথা থাকে না। তখন আর কিছু পড়া বা জানার দরকার নেই, ভাবার দরকার নেই, খোঁজার প্রয়োজন নেই, একের সঙ্গে অন্যের তুলনা করার দরকার নেই, ক্রস রেফারেন্সের প্রয়োজন নেই। রবীন্দ্রনাথের দুর্ভাগ্য, যে আচার-প্রথা-সংস্কারের বিরুদ্ধে তিনি এত সতর্ক করে গেলেন, সেই সংস্কারের ফাঁদে পড়লেন নিজে। দেশময় গড়ে উঠল বিচিত্র রবীন্দ্র-সংস্কার।

আমার কথায় তর্ক উঠতে পারে। প্রতিপক্ষ বলতে পারেন, রবীন্দ্রনাথের লেখা বই এত বিক্রি হচ্ছে, বিক্রি হচ্ছে তাঁর সম্বন্ধে লেখা বিচিত্র বই গাদা গাদা। কিন্তু সে সব বই পড়ছে কতজন? রবীন্দ্রনাথের বই সাজানো থেকে শোকেসে, স্ট্যাটাস সিম্বল হয়ে। আর রবীন্দ্রনাথের ওপর বই পড়ে মূলত শিক্ষক-অধ্যাপক, ছাত্র-ছাত্রীরা ; জীবিকা ও পরীক্ষা পাশের তাগিদে। পাড়ায় পাড়ায় গজিয়ে ওঠা নাচ-গানের স্কুলে রবীন্দ্রনাথের গান ও নাচের চর্চা হচ্ছে বলে মনে হয়, কিন্তু সেসব কানের ভিতর দিয়া মরমে প্রবেশ করে না। পাড়ায় পাড়ায় পঁচিশে বৈশাখ পালন করার ধুম চলে, কিন্তু কতজনকে প্রাণিত করতে পারেন রবীন্দ্রনাথ?

রবীন্দ্রনাথ চেয়েছিলেন তাঁর দেশ সেই রকম হোক — জ্ঞান যেখানে মুক্ত, উচ্চ যেথা শির। কিন্তু কোন দেশে বাস করি আমরা? যে দেশে ‘কর্তার ইচ্ছায় কর্ম হয়’। কে সেই কর্তা? সেই কর্তা কখনও গুরু, কখনও পুরোহিত, কখনও মোল্লা-মৌলবি, আর কখনও রাজনৈতিক নেতা। আমরা আধুনিক হয়েছি কিন্তু অন্তর হতে বিদ্বেষ-বিষ নাশ করতে পারি নি। মহামানবের সাগরতীর ভারতে এখন জাতিপ্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায় ধর্মেরে ভাসাতে চাহে বলের বন্যায়।

রবীন্দ্র-সংস্কারই কি টেগোর ম্যানিয়া?

কথাটা কেন উঠল বলি। সম্প্রতি কানাডার সাইমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজ হাসমির একটি প্রবন্ধ নজরে পড়ল আমার। নাম “The Tagore Mania ; Identity Crisis and Anti-Bangladesh Syndrome’ . রবীন্দ্রনাথের মৃত্যুর এত বছর পরেও ‘রবীন্দ্রনাথ — শুধু রবীন্দ্রনাথ’— এই ভাবটিকে লেখক ম্যানিয়া বলতে চেয়েছেন। তিনি বলেছেন শেক্সপীয়ার, বায়রন, কীটস, শেলি, হুইটম্যান, টেনিশন, বার্নাড শ’ এাঁদের নিয়ে তো এ রকম ম্যানিয়া তৈরি হয় নি। পূর্ব বাংলা বা বাংলাদেশে রবীন্দ্র-ম্যানিয়া সৃষ্টি করার জন্য লেখক দায়ী করেছেন আয়ুব খান, তথ্যমন্ত্রী খাজা শাহাবুদ্দিন ও রাজ্যপাল মোনেম খানকে। ১৯৬৭ সালে বোকার মতো রবীন্দ্র সংগীতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেই তাঁরা রবীন্দ্রনাথকে ‘হিরো’ করেছেন, সাহায্য করেছেন রবীন্দ্র-ম্যানিয়া সৃষ্টি করতে।

লেখক সিনিয়র ফেলোশিপপ্রাপ্ত গবেষক

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev