| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বাংলাদেশে রবীন্দ্রচর্চা (প্রথম পর্ব) : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ৮৭৩ জন পড়েছেন
আপডেট সোমবার, ৫ জুন, ২০২৩

১৯৮৬ সালে ঢাকার বাংলা একাডেমি প্রকাশ করেন ‘বাংলাদেশে রবীন্দ্রচর্চা : রচনাপঞ্জি’। এটি সম্পাদনা করেছিলেন মুহম্মদ আবদুর রাজ্জাক, আমিরুল মোমেনীন, নুরুল ইসলাম, এ.এস.এম. এনায়েত করিম, মুহম্মদ আবদুল ওয়াহাব। বইটির ভূমিকায় মুহম্মদ আবদুর রজ্জাক লেখেন :

“কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি যে সব গ্রন্থ প্রকাশের কর্মসূচি গ্রহণ করেছে, তারই অংশ হিসাবে বাংলাদেশে রবীন্দ্রচর্চা বিষয়ক একটি রচনাপঞ্জি প্রণয়নের দায়িত্ব আমার উপর অর্পিত হয়। ১৩৫৪ সালে (১৯৪৭ খ্রিস্টাব্দে) দেশ বিভাগের পর থেকে ১৩৯২ সালে চৈত্র পর্যন্ত গত ৩৮ বছরে বাংলাদেশে (তৎকালীন পূর্ববঙ্গে বা পূর্ব পাকিস্তানে) রবীন্দ্রনাথ সম্পর্কে যে সব গ্রন্থ রচিত এবং এখানকার উল্লেখযোগ্য পত্র-পত্রিকায় যে সব প্রবন্ধ ছাপা হয়েছে, গ্রন্থাগার বিজ্ঞানভিত্তিক বিবরণী ও উৎস-নির্দেশ-সহ সে সবের একটি সুবিন্যস্ত তালিকাই ‘বাংলাদেশে রবীন্দ্রচর্চা : রচনাপঞ্জি’ নামে প্রকাশিত হল।”

এই ৩৮ বছরের সময়কালের মধ্যে মোট ৪৭টি গ্রন্থ প্রকাশিত হয় :

আনন্দের মৃত্যু নেই / মহাদেব সাহা / বাংলা একাডেমি / ১৯৮৪।। আরেক কালান্তরে / আহমদ রফিক / বাংলা একাডেমি / ১৯৭৭।। কবিগুরু রবীন্দ্রনাথ / খায়রুল বাশার / প্রকাশ ভবন / ১৩৭৩।। কুটিরবাসী রবীন্দ্রনাথ / মৈত্রেয়ী দেবী / মুক্তধারা / ১৯৭৫।। কুমুর বন্ধন / সিরাজুল ইসলাম চৌধুরী / ধানশিস / ১৯৮২।। চেনা অচেনা রবীন্দ্রনাথ / আবু মোহাম্মদ মোজাম্মেল হক / রংপুর সাহিত্য পরিষদ / ১৩৮৯।। ছোটদের কবি রবীন্দ্রনাথ / মিজানুর রহমান শেলি সম্পাদিত / সাহিত্যমালা / ১৯৮৬।। জীবনবাদী রবীন্দ্রনাথ / আ.ন.ম. বজলুর রশিদ / নলেজ হোম / ১৯৭২।। দুর্বলতায় রবীন্দ্রনাথ ও অন্যান্য প্রবন্ধ / আবদুল্লাহ আবু সায়িদ / মুক্তধারা / ১৯৭৬।। ধ্যানী রবীন্দ্রনাথ / যোগেশচন্দ্র সিংহ / চট্টগ্রাম / ১৯৭২।। পদ্মাপারের সেই গাল্পিক জাদুকর / আহমদ রফিক / রূপম / ১৯৭৮।। বিপরীত স্রোতে রবীন্দ্রনাথ / আহমেদ হুমায়ুন / নওরোজ কিতাবিস্তান / ?।। বৃত্তাবদ্ধ রবীন্দ্রনাথ / সফিউদ্দিন আহমদ / মুক্তধারা / ১৯৭৬।। মধুসূদন- রবীন্দ্রনাথ / মোহাম্মদ মাহফুজুল্লাহ / স্টুডেন্ট ওয়েজ / ১৩৭৪।। মাইকেল, রবীন্দ্রনাথ ও অন্যান্য / রফিকুল্লাহ খান / বাংলা একাডেমি / ১৯৮৫।। মাতৃভাষার সপক্ষে রবীন্দ্রনাথ / মুহাম্মদ হাবিবুর রহমান / বাংলা একাডেমি / ১৯৮৩।। মৃত্যুচিন্তা রবীন্দ্রনাথ ও অন্যান্য জটিলতা / হায়াৎ মামুদ / সাহিত্যিকা / ১৯৬৮।। রবি পরিক্রমা / মোফাজ্জল হায়দার চৌধুরী / কোয়ালিটি পাবলিশার্স / ১৯৬৩।। রবীন্দ্রনাথ : উপমা ও প্রতীক / আহমদ কবির / মর্ণমিছিল / ১৯৭৪।। রবীন্দ্র চেতনা / মোহাম্মদ মনিরুজ্জামান / বাংলা একাডেমি / ১৯৮৪।। রবীন্দ্র ছোটগল্প সমীক্ষা ১ম খণ্ড / আনোয়ার পাশা / স্টুডেন্ট ওয়েজ / ১৩৭৬।। ওই, ২য় খণ্ড / ওই / বাংলা একাডেমি / ১৯৭৮।। রবীন্দ্র ছোটগল্পে সমাজ ও স্বদেশ চেতনা / মুহম্মদ মজিরুদ্দিন / সিটি লাইব্রেরি / ১৯৭৮।। রবীন্দ্রনাথ / আ.ন.ম. বজলুর রশিদ / প্রেসিডেন্সি লাইব্রেরি / ১৩৬৮।। রবীন্দ্রনাথ / আনিসুজ্জামান সম্পাদিত / স্টুডেন্ট ওয়েজ / ১৩৭৫।। রবীন্দ্রনাথ / হায়াৎ মামুদ / বাংলাদেশ শিশু একাডেমি / ?।। রবীন্দ্রনাথ ও সোনার তরীর যুগ / মনোয়ারা হাদি / দিদার পাবলিশিং / ১৯৬৯।। রবীন্দ্রনাথ : কাব্যবিচারের ভূমিকা / সৈয়দ আলি আহসান / আহমদ পাবলিশিং / ১৯৭৪।। রবীন্দ্রনাথ : কিশোর জীবনী / হায়াৎ মামুদ / মুক্তধারা / ১৯৮৫।। রবীন্দ্রনাথের উপন্যাস : চেতনালোক ও শিল্পরূপ / সৈয়দ আকরম হোসেন / ঢাকা বিশ্ববিদ্যালয় / ১৩৮৮।। রবীন্দ্রনাথের উপন্যাস :দেশ কাল ও শিল্পরূপ / সৈয়দ আকরম হোসেন / ওই / ১৯৬৯।। রবীন্দ্রনাথের একগুচ্ছ পত্র / ভুঁইয়া ইকবাল। বাংলা একাডেমি / ১৯৮৫।।রবীন্দ্রনাথের গদ্য কবিতা : চেতনা ও চিত্রকর / সিদ্দিকা মাহমুদা / মুক্তধারা / ১৯৮১।। রবীন্দ্রনাথের গল্প / ড. সত্যপ্রসাদ সেনগুপ্ত / মুক্তধারা / ১৯৭৮।। রবীন্দ্রনাথের চিত্রা / আবুল কাশেম চৌধুরী সম্পাদিত / বি জে প্রেস অ্যাণ্ড পাবলিকেশন / ১৯৭৭।। রবীন্দ্রনাথের রাজনৈতিক চিন্তাধারা / আবু জাফর / চট্টগ্রাম বইঘর / ১৯৮৫।।রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক / মঞ্জুশ্রী চৌধুরী / বাংলা একাডেমি / ১৯৮৩।। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন / আশরাফ সিদ্দিকি / মুক্তধারা / ১৯৭৪।। রবীন্দ্রনাথের শিলাইদহ / আনোয়ারুল করিম / ফোকলোর রিসার্চ ইন্সটিটিুউট / ১৩৮৪।। রবীন্দ্রনাথের সোনার তরী / আসাদুজ্জামান সম্পাদিত / রাজশাহি আঞ্জুমানারা / ১৯৬৮।। রবীন্দ্র প্রবন্ধ : রাষ্ট্র ও সমাজচিন্তা / হুমায়ুন আজাদ। বাংলা একাডেমি / ১৯৭৩।। রবীন্দ্র প্রবন্ধে সংজ্ঞা ও পার্থক্যবিচার / মহাম্মদ হাবিবুর রহমান / বাংলা একাডেমি / ১৯৮৩।। রবীন্দ্র প্রসঙ্গ / আবুল ফজল / মুক্তধারা / ১৯৭৯।। রবীন্দ্র বিশ্বে পূর্ববঙ্গ : পূর্ববঙ্গে রবীন্দ্রচর্চা / গোলাম মুরশিদ / বাংলা এখাডেমি। ১৯৮১।। রবীন্দ্র সংগীতের ভাবসম্পদ / সনজিদা খাতুন / মুক্তধারা / ১৩৮৮।। সাজাদপুরে রবীন্দ্রনাথ / বর্ণমিছিল / ১৯৭৪। Folklore and Nationalism in Rabindranath Tagore / A .S. Zahurul Haque / Bangla Academy / 1981।

অগত্যা, অবকাশ, আজাদ, আবাহন, আল-ইসলাহ, ইত্তেফাক, ইমরোজ, উত্তর- অন্বেষা, উত্তারাধিকার, এসো চেয়ে দেখি পৃথ্বী, কণ্ঠস্বর, গণকণ্ঠ, চিত্রবাংলা, চিত্রালী, জনতা, জনপদ, জনান্তিকে, ঝিনুক, ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা, দিলরুবা, দীপক, দৈনিক দেশ, দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা, দৈনিক স্বদেশ, দ্যুতি, নওবাহার, নজরুল একাডেমি পত্রিকা, নতুন কলম, পয়গাম, পরিক্রম, পরিচয়, পাণ্ডুলিপি, পূবালী, পূর্বদেশ, পূর্বমেঘ, পূর্বাচল, পূর্বাণী, প্রতিভা, বইএর খবর, বক্তব্য, বাংলা একাডেমি পত্রিকা, বাংলার বাণী, বিচিত্রা, বেগম, ভাষা সাহিত্যপত্র, মাহে-নও, মেঘনা, মৈত্রী, মোহাম্মদী, রোববার, লেখক সংঘ পত্রিকা, লোকায়ত, শিল্পকলা, সওগাত, সংগীত, সংগ্রাম, সংবাদ, সচিত্র বাংলাদেশ, সচিত্র সন্ধানী, সচিত্র স্বদেশ, সবার পত্রিকা, সমকাল, সাম্প্রতিক, সাহিত্যপত্র, সাহিত্য পত্রিকা, সাহিত্যিকী, সৈনিক, সোনার বাংলা, স্বদেশ পত্রিকায় রবীন্দ্রনাথ সম্বন্ধে যে সব প্রবন্ধ প্রকাশিত হয়েছিল তার তালিকা আছে ‘বাংলাদেশে রবীন্দ্রচর্চা’ বইটিতে কালানুযায়ী প্রবন্ধের সংখ্যা :

১৩৫৪ –১ টি / ১৩৫৬ –৭ টি / ১৩৫৭ –৫ টি / ১৩৫৮ – ৫ টি / ১৩৫৯ –৬ টি / ১৩৬০ -৩ টি / ১৩৬১ — ১০ টি / ১৩৬২ — ১২ টি, ১৩৬৩—৬ টি / ১৩৬৪ – ৯ টি / ১৩৬৫ — ২০ টি / ১৩৬৬ – ১৬ টি / ১৩৬৭ — ২১ টি, / ১৩৬৮ – ৯৫ টি / ১৩৬৯ – ২৮ টি / ১৩৭০ -১৫ টি, / ১৩৭১ — ৯ টি / ১৩৭২ –২৫ টি / ১৩৭৩ – ১৭ টি / ১৩৭৪ –৩৪ টি / ১৩৭৫ – ২১ টি / ১৩৭৬—৬৫ টি / ১৩৭৭ –৫৬ টি / ১৩৭৮ – ৩ টি / ১৩৭৯ – ১১৬ টি / ১৩৮০ — ১৩৭ টি / ১৩৮১ – ৯৭ টি / ১৩৮২ – ৩৯ টি / ১৩৮৩ -২৪ টি / ১৩৮৪ — ৪১ টি / ১৩৮৫ -৫৬ টি / ১৩৮৬ – ৫৩ টি / ১৩৮৭ -৫১ টি / ১৩৮৮ —৪৬ টি / ১৩৮৯ –৫০ টি / ১৩৯০ –৪১ টি / ১৩৯১ – ২৯ টি / ১৩৯২ –৫১ টি। সংযোজনে আরও ৮১ টি প্রবন্ধের উল্লেখ আছে।

বর্তমান বইএর বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতিপূর্ণ এমন কিছু প্রবন্ধ ও তার লেখকের নাম উদ্ধৃত করা হল :

১] অবহেলিত রবীন্দ্রনাথ / মাসুদ রেজা / সাপ্তাহিক রোববার / ১৩৮৮

২] অসহযোগ আন্দোলন : রবীন্দ্রনাথের দৃষ্টিতে / আতাউর রহমান / দৈনিক বার্তা / ১৩৯০

৩] অস্পৃশ্যতা ও রবীন্দ্রনাথ / সরোচিষ সরকার / ত্রৈমাসিক বাংলা একাডেমি পত্রিকা / ১৩৯২

৪] আধুনিক বাংলা কবিতায় গণচেতনা : রবীন্দ্রনাথ / আবু জাফর / দৈনিক জনপদ / ১৯৭৪

৫] আন্তর্জাতিকতাবাদী রবীন্দ্রনাথ / হোসেন উদ্দিন হোসেন / দৈনিক বাংলা / ১৩৮৫

৬] আবহমান বাংলার রবীন্দ্রনাথ ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রেক্ষিত / অহিদুর রহমান / দৈনিক ইত্তেফাক / ১৩৭৯

৭] আমাদের রবীন্দ্রচর্চা প্রসঙ্গে / আসাদ চৌধুরী / দৈনিক বার্তা / ১৯৮২

৮] আমাদের রবীন্দ্রপ্রীতি ও রবীন্দ্রচর্চা / মল্লিনাথ / দৈনিক পূর্বদেশ / ১৯৭৫

৯] আমাদের সংগ্রাম ও রবীন্দ্রনাথ / অসিয়ুজ্জামান চৌধুরী / দৈনিক আজাদ / ১৯৭২

১০] আমাদের স্বাধীনতা সংগ্রামে রবীন্দ্র কবিতার প্রেরণা / আবু বকর সিদ্দিকি / দৈনিক বাংলা / ১৯৭২

১১] ইকবাল ও রবীন্দ্রনাথ / মোহাম্মদ ফজলুর রহমান / দৈনিক পয়গাম / ১৯৭০

১২] ইসলাম ও রবীন্দ্রনাথ / গোলাম মোস্তফা / দৈনিক সংবাদ / ১৩৬৮

১৩] একদা বিড়ম্বিত রবীন্দ্রনাথ / মুহাম্মদ জাহাঙ্গির / দৈনিক বাংলা / ১৯৭২

১৪] একবাল ও রবীন্দ্রনাথ / আমিনুল ইসলাম চৌধুরী / মাসিক মোহাম্মদী / ১৩৬৩

১৫] ঐতিহাসিক দায়িত্ব পালনে রবীন্দ্রনাথ / মনসুর মুসা / চিরকুট / ১৩৭৪

১৬] কবির পল্লি পুনর্গঠন উদযোগ / গোলাম মুরশিদ / দৈনিক সংবাদ / ১৯৬৭

১৭] কবির স্বপ্ন : দ্বিতীব দর্শন / আশরাফ সিদ্দিকি / দৈনিক ইত্তেফাক / ১৯৭৮

১৮] ‘কালান্তরের’ রবীন্দ্রনাথ / আবদুল মতিন / দৈনিক সংবাদ / ১৩৬৯

১৯] কুচক্রীদের ধূম্রজাল / আবদুল মান্নান / দৈনিক সংবাদ / ১৩৬৮

২০] কুৎসার বিরুদ্ধে / আবু বকর / দৈনিক সংবাদ / ১৩৬৮

২১] গণ অধিকারে রবীন্দ্রনাথ / নরেন বিশ্বাস / দৈনিক পূর্বদেশ / ১৯৭৩

২২] গণ-বিষয়ক প্রসঙ্গ, রবীন্দ্রনাথ / জুলফিকার মতিন / ত্রৈমাসিক কণ্ঠস্বর / ১৯৭৪

২৩] গল্পগুচ্ছের মুসলিম চরিত্র / মোহাম্মদ মনিরুজ্জামান / মাসিক সমকাল / ১৩৬৮

২৪] গল্পগুচ্ছের রবীন্দ্রমানস ও পূর্ব পাকিস্তান / আবু হেনা মোস্তফা কামাল / ষান্মাসিক সাহিত্যিকী / ১৩৭২

২৫] গুলিবিদ্ধ রবীন্দ্রনাথ / আবদুল মালেক / দৈনিক সংবাদ / ১৯৭২

২৬] চিন্তার একাত্মকতা : ইকবাল, রবীন্দ্রনাথ ও নজরুল / মোহাম্মদ মোদাব্বের / মাসিক সমকাল / ১৩৮৩

২৭] জনগণের কবি রবীন্দ্রনাথ / মুহম্মদ সিরাজ / দৈনিক সংবাদ / ১৩৭৪

২৮] জাতীয়তাবাদ, ফ্যাসিবাদ, সন্ত্রাসবাদ ও গণতন্ত্র সম্বন্ধে রবীন্দ্রনাথ শামসুজ্জামান খান / দৈনিক পূর্বদেশ / ১৯৭২

২৯] ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ / শামিম আখতার / সাপ্তাহিক সচিত্র সন্ধানী / ১৯৭৮

৩০] ঢাকায় রবীন্দ্র সংগীত চর্চা / রফিকুল ইসলাম / সাপ্তাহিক রোববার / সাপ্তাহিক সচিত্র সন্ধানী / ১৩৮৭

৩১] দুঃসাহসিকতা ও রবীন্দ্রনাথ / এম. আলাউদ্দিন / দৈনিক গণকণ্ঠ / ১৩৮৯

৩২] দুর্বলতায় রবীন্দ্রনাথ / আবদুল্লাহ আবু সায়িদ / কণ্ঠস্বর / ১৯৬৬

৩৩] ধর্মীয় গোঁড়ামি ও রবীন্দ্রনাথ / এস. এম. মুরশেদ / দৈনিক সংবাদ

৩৪] নিশিদিন ভরসা রাখিস হবেই হবে / ড. মযহারুল ইসলাম / দৈনিক বাংলার বাণী / ১৩৭৯

৩৫] পাকিস্তানে রবীন্দ্রবিরোধী ষড়যন্ত্র ও তার প্রতিরোধ আন্দোলন / রফিকুল ইসলাম / দৈনিক বাংলার বাণী ও দৈনিক পূর্বদেশ / ১৩৭৯

৩৬] পাকিস্তানের রবীন্দ্রনাথ বনাম বাংলাদেশের রবীন্দ্রনাথ / আবদুল মতিন / দৈনিক পূর্বদেশ / ১৯৭২

৩৭] পূর্ববঙ্গে রবীন্দ্রচর্চা : দ্বিতীয় উপসংহার / গোলাম মুরশিদ / দৈনিক সংবাদ / ১৯৮২

৩৮] প্রতিক্রিয়াবিরোধী রবীন্দ্রনাথ / লায়লা সামাদ / মাসিক সওগাত / ১৩৫৮

৩৯] ফিউডাল কবি রবীন্দ্রনাথ : প্রাসঙ্গিক ভাবনা / দীপক দাস / দৈনিক বার্তা / ১৯৭৯

৪০] বস্তুবাদী রবীন্দ্রনাথ / এ. কে. এস. নূর মোহাম্মদ / মাসিক আল-ইসলাহ / ১৩৫৬

৪১] বাংলাদেশ ও রবীন্দ্র বিচার / আকরম হোসেন / দৈনিক বাংলা / ১৯৭২

৪২] বাংলাদেশের আন্দোলন ও রবীন্দ্রনাথ ঠাকুর / খালেদা এদিব চৌধুরী / দৈনিক পূর্বদেশ / ১৯৭২

৪৩] বাংলাদেশে রবীন্দ্রচর্চা / শফিউল আলম / দৈনিক ইত্তেফাক / ১৯৭৩

৪৪] বাংলাদেশে রবীন্দ্রবিতর্ক ও তার কিছু টীকাভাষ্য / শামসুজ্জামান খান / মাসিক উত্তরাধিকার / ১৯৭৪

৪৫] বাংলাদেশে রবীন্দ্র সাহিত্য আলোচনা /রফিকুল ইসলাম / ত্রৈমাসিক বইএর খবর / ১৯৮০

৪৬] বিপ্লবী রবীন্দ্রনাথ / ফেরদৌসি নাজির / দৈনিক ইত্তেফাক / ১৩৬৫

৪৭] বিপ্লবী রবীন্দ্রনাথ / যতীন সরকার / সাপ্তাহিক চিত্রালী / ১৯৬৯

৪৮] বিপ্লবী শ্রমিকশ্রেণির দৃষ্টিতে রবীন্দ্রনাথ / চিরন্দীপ / দৈনিক সংবাদ / ১৯৭২

৪৯] বৈপ্লবিক সত্তায় রবীন্দ্রনাথ / সফিউদ্দিন আহমদ / দৈনিক পূর্বদেশ / ১৯৭৩

৫০] ব্যবসার আড়ালে রবীন্দ্রনাথ / পারিজাত নজুনদার / দৈনিক বার্তা / ১৯৭৭

৫১] ভক্তিময় দাশগুপ্ত ও ঢাকায় রবীন্দ্রচর্চা / সেলিনা বাহার জামান / দৈনিক সংবাদ / ১৯৮৩

৫২] মুসলমানির গল্প ও রবীন্দ্রমানস / আহমদ শামসুদ্দিন / দৈনিক ইত্তেফাক / ১৯৭০

৫৩] মুসলিম স্বাতন্ত্র্যের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ / আবুল ফজল / মাসিক সমকাল / ১৩৭০

৫৪] রবীন্দ্র আলোকে বাঙালি মুসলিম সমাজ ও সাহিত্য / মুজিবর রহমান / দৈনিক পয়গাম / ১৯৬৬

৫৫] রবীন্দ্রকাব্যে মানবতা / ভবেশ রায় / দৈনিক স্বদেশ / ১৯৭২

৫৬] রবীন্দ্রকাব্যে শ্রমজীবী মানুষ / মোহাম্মদ সুলতান আলি / ষান্মাসিক ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা / ১৯৮৫

৫৭] রবীন্দ্রচর্চা ১৩৮০ / আহমেদ হুমায়ুন /দৈনিক সংবাদ / ১৯৭৪

৫৮] রবীন্দ্রচর্চা, সাম্প্রতিক / আবুল আব্বাস / দৈনিক বাংলা / ১৯৭৮

৫৯] রবীন্দ্রচেতনায় মুসলিম সমাজ ও জীবন / মুহম্মদ মজিরউদ্দিন / ষান্মাসিক ভাষা-সাহিত্যপত্র / ১৩৮৯

৬০] রবীন্দ্রদৃষ্টিতে হিন্দু-মুসলমান সমস্যা / মনসুর মুসা / দৈনিক সংবাদ / ১৯৬৭

৬১] রবীন্দ্র-নজরুল সম্পর্ক / আবদুল কাদির / দৈনিক সংবাদ / ১৯৬৭

৬২] রবীন্দ্রনাথ : আজকের সংগ্রামের পুরোধা, ভবিষ্যৎ সংগ্রামের সাথী / শামসুজ্জামান খান / দৈনিক ইত্তেফাক / ১৯৭২

৬৩] রবীন্দ্রনাথ ও আমাদের সাংস্কৃতিক বিদ্রোহ / আবু মুসা / দৈনিক পূর্বদেশ / ১৯৭০

৬৪] রবীন্দ্রনাথ ও একটি সাম্প্রতিক বিতর্ক / পরিমল দাস / দৈনিক সংবাদ / ১৯৬৮

৬৫] রবীন্দ্রনাথ ও ঘনচেতনা / ফরহাদ খান / দৈনিক বাংলার বাণী / ১৯৭৩

৬৬] রবীন্দ্রনাথ ও পাকিস্তানি / এম. এ. ওয়াহেদ / দৈনিক আজাদ / ১৩৬৮

৬৭] রবীন্দ্রনাথ ও পূর্ব পাকিস্তান / ড. সৈয়দ সাজ্জাদ হোসেন / মাসিক সমকাল / ১৩৬৮

৬৮] রবীন্দ্রনাথ ও মুসলিম সমাজ / আবুল ফজল / দৈনিক বার্তা / ১৯৮৩

৬৯] রবীন্দ্রনাথ ও লালনশাহ / আনোয়ারুল করিম / মাসিক সওগাত / ১৩৭২

৭০] রবীন্দ্রনাথ ও হিন্দু জাতীয়তাবাদ / আবু ফতেমা মোহাম্মদ ইসহাক / দৈনিক পয়গাম / ১৯৬৭

৭১] রবীন্দ্রনাথ বুর্জোয়া নন / আল-মুজাহিদি / দৈনিক পূর্বদেশ / ১৯৭২

৭২] রবীন্দ্রনাথের প্রগতিশীলতা ও প্রতিক্রিয়াশীলতা / আবু জাবের / ত্রৈমাসিক সাহিত্যপত্র /১৯৮৫

৭৩] রবীন্দ্রনাথের মুসলিম প্রীতি / মোহাম্মদ জিয়াউল হক / দৈনিক আজাদ / ১৯৭৩

৭৪] রবীন্দ্র বিতর্ক / হাসান ইমাম / দৈনিক পূর্বদেশ / ১৯৭৩

৭৫] রবীন্দ্র বিরোধিতা : একটি ভূমিকা / মুহম্মদ আবদুল হাফিজ / ত্রৈমাসিক উত্তর-অন্বেষা / ১৩৭৬

৭৬] রবীন্দ্র শতবার্ষিকী ও পূর্ব পাকিস্তান / গোলাম সাদেক চৌধুরী / দৈনিক আজাদ / ১৩৬৮

৭৭] রবীন্দ্র সংগীত ও সনজিদা খাতুন / জিল্লুর রহমান সিদ্দিকি / দৈনিক সংবাদ / ১৯৮১

৭৮] রাজনৈতিক রবীন্দ্রনাথ / শামসুল আলম / দৈনিক সংগ্রাম / ১৯৭০

৭৯] সর্বহারার কবি রবীন্দ্রনাথ / সৈয়দ আজাদ আলি / মাসিক আল-ইসলাহ / ১৩৫৬

৮০] সাহিত্য সম্মেলন :কাগমারি ও রবীন্দ্রনাথ / নুরুদ্দিন মাহমুদ / দৈনিক আজাদ / ১৩৬৮

৮১] স্বাধীনতা আন্দোলনে রবীন্দ্রনাথ / স্মৃতিকণা ভৌমিক / মাসিক দিলরুবা / ১৩৬৫ (চলবে)

লেখক সিনিয়র ফেলোশিপপ্রাপ্ত গবেষক

আপনার মতামত লিখুন :

4 responses to “বাংলাদেশে রবীন্দ্রচর্চা (প্রথম পর্ব) : দিলীপ মজুমদার”

  1. Subhasis Mandal says:

    বাংলাদেশ বাংলা আকাদেমির এই বইটি আমি অনেকদিন থেকে খুঁজছি। বইমেলায় বাংলাদেশ স্টলেও ছিল না। কলকাতায় যাঁরা বাংলাদেশের বই বিক্রি করে, তাদের কাছেও পাই নি। আপনি কী সন্ধান দিতে পারেন? কীভাবে, কাদের কাছে পেতে পারি? জেরক্স কপি হলেও চলবে।

    দুইবঙ্গের, ২০২৩ পর্যন্ত, রবীন্দ্র-চর্চা গ্রন্থপঞ্জি ও তার সম্পূর্ণ সূচির কোনো আপডেট নেই! আশ্চর্য! এ কাজ কোনও প্রতিষ্ঠান আজ পর্যন্ত করলো না! অথচ রবীন্দ্রপ্রেমীদের কাছে, গবেষকদের কাছে তা যে কতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠতো, তা কোনো প্রতিষ্ঠান উপলব্ধি করতে পারলো না, রবীন্দ্রনাথের মহাপ্রয়াণের ৮২ বছর পরেও!
    পুলিনবিহারী সেন, দীননাথ সেন, রবীন পাল, আপনি, মৌসুমী পাল… মাত্র কয়েকজন সে চেষ্টা করেছেন, কিন্তু প্রতি বছরের আপডেট সেখানে নেই। বিষয় অনুযায়ী বিন্যাস নেই…সূচি নেই…পত্রপত্রিকায় প্রকাশিত প্রবন্ধের সুলুকসন্ধান নেই…
    দেখা যাক… আর কেউ, অথবা কোনো প্রতিষ্ঠান এগিয়ে আসে কী না?

  2. Dr, Dilip Majumdar, writer says:

    প্রিয় শুভাশিস,
    ১৯৮৬ সালে প্রকাশিত গ্রন্থপঞ্জি আমার এক বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম । জেরক্স কপি করা যাবে কি না দেখা যাবে L আর একটা কথা আপনাকে জানাই । ‘রবীন্দ্রবিষয়ক গ্রন্থপঞ্জি’ নামে আমার একটি বই নবজাতক প্রকাশন প্রকাশ করেছিলেন । তাতে রবীন্দ্রবিষয়ক ৯০০টি বাংলা বই এবং ১০০ ইংরেজি বইএর তালিকা ছিল । বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ আমার বইএর সাহায্য নিয়ে আর একটি তালিকা করেছিলেন । পরে আমার সংগ্রহে আরও বই এসেছে । কিন্তু বয়স প্রায় আশির কাছাকাছি । পরিশ্রমের ধকল সামলাতে পারব কি না ভাবি । আপনি যদি কাজটি যৌথভাবে করতে রাজি থাকেন , বলবেন । সেই সঙ্গে আপনার পরিচয়লিপি দেবেন । আপনি যদি তাজা যুবক হোন , সাহিত্যে যদি অনুরাগ থাকে , তাহলে পারবেন ।— দিলীপ মজুমদার dmajumdar2010@yahoo.in

  3. সমীর ব্যানার্জী বেহালা says:

    ভা‌ল‌‌ই লাগছে। অনেক সমৃদ্ধ হলাম
    চলতে থাকুক লেখা।

  4. হিমাদ্রি সরকার says:

    শ্রদ্ধেয় দিলীপ মজুমদার, নমস্কার। দৈনিক সংবাদ সাময়িকীতে আমার লেখা একটি প্রবন্ধ ‘রবিঠাকুরের রেখা’ প্রকাশিত হয়েছিল। সন ও তারিখটি মনে নেই তাই দুঃখিত। ধন্যবাদ এই নিবন্ধটির জন্য।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev