তারকেশ্বর ‘বাংলার গর্ব মমতা’ দ্বিতীয় পর্বের কর্মসূচি জলযোগে যোগাযোগ কর্মসূচি করলেন তারকেশ্বর বিধায়ক রচপাল সিং। এদিন তারকেশ্বর জয় কৃষ্ণ বাজার এলাকার একটি রেস্তরাঁয় এই কর্মসূচি পরিচালনা করেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক রচপাল সিং। উপস্থিত ছিলেন হুগলি জেলা কৃষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি রামেন্দু সিংহরায়, পুরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত, উত্তম কুন্ডু, ব্লক সভাপতি অশোক হাজরা সহ স্থানীয় নেতৃত্ব। এদিন সাংবাদিক দের সাথে বেশ কয়েক ঘন্টা আলোচনা চক্র চালান বিধায়ক। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি-সহ একাধিক প্রকল্পের বর্তমান সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন সাংবাদিকদের সামনে এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিধায়ক রচপাল সিং।
ছবি ও সংবাদ: সুভাষ মজুমদার