| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

জীবনের ঝুঁকি নিয়ে চলছে স্টেশনে ফুট ওভারব্রিজের কাজ : সুমিত ভট্টাচার্য্য

Reporter
সুমিত ভট্টাচার্য্য / ৩৫৮ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

ভারতবর্ষে দৈনিক রেল পরিষেবা নিয়ে থাকেন লক্ষাধিক মানুষ। দেশজুড়ে যোগাযোগের অন্যতম মাধ্যম রেল। সারাবছর রক্ষণাবেক্ষণের কাজ চলে বিভিন্ন রেল স্টেশনে কিন্তু শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে কি উদাসীন রেল কতৃপক্ষ? সর্বনিম্ন নিরাপত্তা বিধিও এদিন দেখা গেল না। হুগলি জেলার শেওড়াফুলি জংশন স্টেশন, পূর্ব রেলের অন্যতম স্টেশন গুলির মধ্যে একটি যে স্টেশন থেকে বহু মানুষ রেল পরিষেবা নিয়ে থাকেন, এই জংশন থেকেই শৈব তীর্থ তারকেশ্বর যাবার রেল ব্যবস্থা যুক্ত আছে, এই শ্রাবণ মাসে বহু মানুষ পূণ্য লাভের আশায় তারকেশ্বর যাওয়ার জন্য এই শেওড়াফুলি স্টেশন ব্যবহার করে থাকেন, এছাড়াও বহু নিত্যযাত্রী এই স্টেশন থেকেই রেল পরিষেবার সুযোগ নেয়।

রেল যাত্রীদের সুবিধার্থে এই শেওড়াফুলি স্টেশনে রয়েছে তিনটি ফুট ওভারব্রিজ যার মধ্যে একটি ব্রিজ সংযোগ স্থাপন করে এক থেকে ছয় নম্বর প্লাটফর্ম পর্যন্ত মূলত এখান থেকে সবকটি প্লাটফর্মে নামা ও ওঠা যায়, আরেকটি শুধুমাত্র এক নম্বর দু নম্বর প্লাটফর্ম ও ৫ নম্বর ৬ নম্বর প্লাটফর্মে নামা ওঠা যায়, তিন ও চার নম্বর প্লাটফর্মে এই ওভারব্রিজ দিয়ে নামা উঠার কোন ব্যবস্থা নেই। এদিন ওই ওভারব্রিজগুলির রক্ষণাবেক্ষণের জন্য রংয়ের প্রলেপ লাগানোর কাজ চলছে আর যে সমস্ত কর্মী এই কাজ করছেন তাদের নিরাপত্তার কোন ব্যবস্থাই নেই, তারা মূলত প্রাণ হাতে নিয়ে অতি ক্ষমতা সম্পন্ন ওভারহেড তারের উপর দিয়ে যাওয়া ফুট ওভার ব্রিজের রংয়ের কাজ করছেন, যা সামান্য একটু অসাবধানতা্র ফলে ঘটে যেতে পারে এক বড়সড় দুর্ঘটনা।

এই বিষয়ে এক ঠিকাদার কর্মীর সঙ্গে কথা বলতে গেলে তিনি মুখ খুলতে চাননি। রেল ব্যবস্থা আধুনিকীকরণ হোক তা আমরা আপামর ভারতবাসী এটাই চাই, কিন্তু এই গরীব খেটে খাওয়া কর্মী গুলোর নিরাপত্তার দিকটাও দেখা উচিত ঠিকাদার কর্মী ও রেল আধিকারিকদের বলে মনে করেন রেলযাত্রীরা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev